ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ মঙ্গলবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সহসভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।
সাদা দলের নেতারা বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার অন্য সদস্যদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তারা।
নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। তারা মনে করেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নতুন সরকার আন্তরিক হবে এবং তাঁদের নেতৃত্বে এক নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে।
সাদা দলের নেতারা আরও বলেন, নতুন প্রধানমন্ত্রীর মায়ের হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন নতুন প্রধানমন্ত্রীর হাতেই সম্ভব।
সিএ/এমই


