দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি এম আজিজুর রহমান এবং নির্বাহী পরিচালক পদে বার্তা২৪.কমের চিফ রিপোর্টার সেরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলরুমে সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৯ সদস্যের নির্বাহী কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন—
ভাইস চেয়ারম্যান পদে দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হাসান আজাদ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) পদে চরচার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) পদে দৈনিক বণিক বার্তার ডেপুটি চিফ রিপোর্টার আবু তাহের, পরিচালক (ডাটা ব্যাংক) পদে দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) পদে দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান ফয়সাল।
এ ছাড়া পরিচালনা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মাহবুব রনি।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের বর্তমান পরিচালক শামীম হাসান এবং পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।
নির্বাচনের আগে এফইআরবির বিদায়ী চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিএ/এমই


