Saturday, February 14, 2026
22 C
Dhaka

মেহেরপুর-১ ও ২ আসনে নির্বাচনের ফলাফলে জামানত হারানোর ঘটনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট আসনে মোট বৈধ ভোটের কমপক্ষে ১২.৫ শতাংশ না পান, তবে তার জমাকৃত জামানত বাজেয়াপ্ত হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়া প্রায় নিশ্চিত।

মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারিভাবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জামানত বাজেয়াপ্তের কার্যক্রম সম্পন্ন হবে।

মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২১ হাজার ১৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪ হাজার ৭৬৯ ভোট পেয়ে পরাজিত হন।

এই আসনে অন্য দুই প্রার্থীর প্রাপ্ত ভোট অত্যন্ত নগণ্য। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী মিজানুর রহমান কাস্তে প্রতীকে ৭৮১ ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ৩৯০ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটের হার ১২.৫ শতাংশের নিচে হওয়ায় এই দুজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

মেহেরপুর-২ (গাংনী) আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী নাজমুল হুদা দাঁড়িপাল্লা প্রতীকে ৯৪ হাজার ৬৫৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতীকে ৮৫ হাজার ৪৫২ ভোট পেয়েছেন।

এ আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকী লাঙ্গল প্রতীকে মাত্র ১ হাজার ৮২৫ ভোট পান। নির্ধারিত ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করতে না পারায় তারও জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ মেহেরপুরে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। মেহেরপুর-১ আসনে ভোটার উপস্থিতি ৭৩.৫৭ শতাংশ এবং মেহেরপুর-২ আসনে ৬৯.৯৩ শতাংশ ছিল। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সব আইনি আনুষ্ঠানিকতা শেষে বিজয়ীদের গেজেট প্রকাশ শিগগিরই করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...

বিদ্রোহী প্রার্থীর প্রভাবেই কি হার ময়মনসিংহে

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে জয় পেলেও তিনটি...

নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাঁঠালিয়ায় উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াতের স্থানীয় কার্যালয়, কর্মী–সমর্থকদের...

সংসদে বিরোধী দলের ভূমিকা কী

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিশ্চিত...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত ২, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বাড়িতে বোমা...

মনোনয়ন বদল ও ভোট বিভাজনে যশোরে বিএনপির ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয়...

২২ হাজারের বেশি ভোট পেয়ে কৃতজ্ঞতা জানালেন মনীষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে পরাজিত...

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্ত পলাতক

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. ফাহিম হোসেন (১৭)...

আই লাভ ইউ ভাইরাস কীভাবে ছড়িয়েছিল

২০০০ সালের মে মাসে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীদের ইনবক্সে হঠাৎ...

২৫৩ আসনে প্রার্থী, জয় মাত্র একটিতে ইসলামী আন্দোলনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও প্রত্যাশিত সাফল্য...
spot_img

আরও পড়ুন

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে শুরু করে দৈনন্দিন স্বাচ্ছন্দ্যে এর ভূমিকা অপরিসীম। তবে ভুল ব্যবহার কিংবা অবহেলা ফ্রিজকে মারাত্মক ঝুঁকিপূর্ণ...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে এমন একটি মহিষ শেষ পর্যন্ত মালিকের কাছে ফেরত দিয়েছেন বিএনপি সমর্থক আবদুল মান্নান। মহিষ হারিয়ে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বিএনপির বিরুদ্ধে সারা দেশে হামলার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি...
spot_img