Saturday, February 14, 2026
22 C
Dhaka

সব কেন্দ্রেই জয়, নজির গড়লেন শামীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নজিরবিহীন ফলাফল দেখা গেছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম উপজেলার সব ৮৯টি ভোটকেন্দ্রেই জয় লাভ করেছেন। এই আসনের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি।

সরিষাবাড়ী উপজেলার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, ফরিদুল কবীর তালুকদার শামীম মোট ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোট।

এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ এলাকা আরামনগর মাদ্রাসা কেন্দ্রেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন। ওই কেন্দ্রে আব্দুল আওয়াল পেয়েছেন ৫৫২ ভোট, বিপরীতে শামীম তালুকদার পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট। এই ফলাফলকে স্থানীয় জনগণের ব্যাপক সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জামালপুর জেলায় বিএনপির প্রার্থীরা সবকটি আসনে জয় পেলেও সরিষাবাড়ীতে প্রতিটি কেন্দ্রে জয় পাওয়ার রেকর্ড শামীম তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রমাণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। ভোটের সংখ্যার দিক থেকেও জামালপুর-৪ আসনের ফলাফল জেলার মধ্যে শীর্ষে রয়েছে।

বিজয়ের পর ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘প্রতিটি কেন্দ্রে জনগণের এই অকুণ্ঠ সমর্থন আমার জন্য বিশাল দায়িত্ব। আমি সরিষাবাড়ী ও জামালপুরের উন্নয়ন, শান্তি এবং জনকল্যাণে নিরলস কাজ করে যাব।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয়...

২২ হাজারের বেশি ভোট পেয়ে কৃতজ্ঞতা জানালেন মনীষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে পরাজিত...

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্ত পলাতক

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. ফাহিম হোসেন (১৭)...

আই লাভ ইউ ভাইরাস কীভাবে ছড়িয়েছিল

২০০০ সালের মে মাসে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীদের ইনবক্সে হঠাৎ...

২৫৩ আসনে প্রার্থী, জয় মাত্র একটিতে ইসলামী আন্দোলনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও প্রত্যাশিত সাফল্য...

ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব, প্রকাশকদের উদ্বেগ

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ঈদের পর আয়োজনের...

প্রকাশকরা ঈদের পরে বইমেলা আয়োজনের জন্য তারেক রহমানের হস্তক্ষেপ চান

প্রকাশক ঐক্য সংগঠন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছে...

ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের জন্য জামায়াতে...

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে দুই যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে নিহত দুজনের...

মেহেরপুর-১ ও ২ আসনে নির্বাচনের ফলাফলে জামানত হারানোর ঘটনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী যদি...

মোটরসাইকেল দুর্ঘটনায় একমাত্র সন্তান হারালেন শিক্ষক দম্পতি

ফেনীর সোনাগাজীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহা (৪) নামে এক...

ইসলামে নিরাপত্তার গুরুত্ব

মানুষের সামাজিক জীবনের জন্য সবচেয়ে মৌলিক প্রয়োজন হলো নিরাপত্তা।...

কুড়িগ্রামে ভোট অনিয়মের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের ফলাফল প্রত্যাখ্যান করে...

ছোট জায়গায় স্মার্ট বাথরুম ডিজাইন

আধুনিক শহুরে জীবনে বাথরুম শুধু প্রয়োজনীয় স্থান নয়, বরং...
spot_img

আরও পড়ুন

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের পাশাপাশি প্রার্থী হয়েছিলেন তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ...

২২ হাজারের বেশি ভোট পেয়ে কৃতজ্ঞতা জানালেন মনীষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে পরাজিত হলেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)...

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্ত পলাতক

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. ফাহিম হোসেন (১৭) নামের এক কিশোর শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল...

আই লাভ ইউ ভাইরাস কীভাবে ছড়িয়েছিল

২০০০ সালের মে মাসে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীদের ইনবক্সে হঠাৎ একটি ই–মেইল আসতে শুরু করে, যার বিষয় ছিল ইংরেজিতে লেখা আইলাভইউ। কৌতূহলবশত অনেকেই ই–মেইলটি খুলে...
spot_img