Friday, February 6, 2026
19 C
Dhaka

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘আকাশ ছোঁয়া’র আয়োজন

জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্টার অবজারভেশন’ শীর্ষক ব্যতিক্রমী কর্মসূচি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও মহাবিশ্ব নিয়ে অনুসন্ধিৎসা জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা জ্যোতির্বিজ্ঞানের নানা দিক সম্পর্কে হাতে–কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। আয়োজনের মাধ্যমে মহাকাশ, গ্রহ, নক্ষত্র এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মৌলিক ধারণাগুলো সহজভাবে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হলরুম ৪০১-এ অনুষ্ঠিত হয় অ্যাস্ট্রো টক সেশন। এতে মহাবিশ্বের গঠন, নক্ষত্রের বৈশিষ্ট্য ও আধুনিক জ্যোতির্বিজ্ঞানের গবেষণা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী সময়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাদে শুরু হয় স্টার অবজারভেশন সেশন। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীরা চাঁদ, বিভিন্ন গ্রহ এবং দূরবর্তী নক্ষত্র পর্যবেক্ষণ করেন, যা অনেক শিক্ষার্থীর জন্য ছিল একেবারে নতুন অভিজ্ঞতা।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ফারসেম এম মোহাম্মদী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. কুতুব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ারুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজন কমিটির সদস্যসচিব ও ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও কলাবিদ্যাকে পঠনপাঠন ও গবেষণার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ভোটাধিকার নিয়ে অতীত নির্বাচনের সমালোচনা তোফায়েল আহমদের

বিগত সময়ে ভোটের নামে নাটক হয়েছে, তামাশা হয়েছে বলে...

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত...

ঘরেই বানান রাজকীয় স্বাদের মোগলাই বিফ ভুনা

শবে বরাতকে কেন্দ্র করে অনেক পরিবারেই বিশেষ খাবারের আয়োজন...

টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে টুকুর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ব্যবসায়ীদের...

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির

আগামীর অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গড়ে তোলা...

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির...

বৃহস্পতির গ্যাস মেঘের রহস্য উন্মোচন

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মেঘগুলো আমাদের কল্পনার চেয়ে...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড....

প্রতিশোধ না নেওয়ার গ্যারান্টি দিলেন ধানের শীষের প্রার্থী

গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী...

আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করুন, আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে...

মক্কার মিউজিয়ামে বিরল কোরআন প্রদর্শনী

সৌদি আরবের মক্কার হোলা কোরআন মিউজিয়ামে বিশ্বের সবচেয়ে বড়...

ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই বলেই জীবনে জটিলতা কম: জয়া আহসান

সৌকর্য ঘোষাল পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’...

ধূমকেতুর ছায়ায় থাকা ‘জাতীয় দল’কে জেতালেন লিটন–রিশাদ

টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে বিশ্বের ২০ দেশের অধিনায়কদের পাশে...

ঘরের ছোট ট্রিক দিয়ে আলু টাটকা রাখা

বাজার থেকে আনা আলুতে কয়েক দিন পর ‘চোখ’ গজাতে...
spot_img

আরও পড়ুন

ভোটাধিকার নিয়ে অতীত নির্বাচনের সমালোচনা তোফায়েল আহমদের

বিগত সময়ে ভোটের নামে নাটক হয়েছে, তামাশা হয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ খান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)...

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা...

ঘরেই বানান রাজকীয় স্বাদের মোগলাই বিফ ভুনা

শবে বরাতকে কেন্দ্র করে অনেক পরিবারেই বিশেষ খাবারের আয়োজন করা হয়। এ উপলক্ষে ঘরোয়া স্বাদের পাশাপাশি রাজকীয় ঘ্রাণ আনতে চাইলে মোগলাই গরু ভুনা হতে...

টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে টুকুর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনী প্রস্তুতির অংশ...
spot_img