Friday, April 3, 2026
35 C
Dhaka

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে সম্পূর্ণ নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে যেসব কর্মকর্তা নীতিবিরোধী কাজ করবেন, দায়িত্ব এড়িয়ে চলবেন বা অন্যায় কাজের সঙ্গে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হকের সভাপতিত্বে ৪০ জন সদস্যকে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পদক দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্টগার্ডের অবদান তুলে ধরে বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে। এছাড়া নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ডের ভূমিকাও স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশংসা করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসনে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে বাংলাদেশ কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ সদস্যও দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ১০০ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু, যা প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে। এরপর তিনি সাংবাদিকদের জানান, অন্যান্য জাতীয় নির্বাচনের তুলনায় এ বছর সহিংসতার হার অনেক কম।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আমবাগানে বেঁধে রেখে লুট, আতঙ্কে স্থানীয়রা

শুক্রবার ( ৫ ডিসেম্বর) নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ...

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

শুক্রবার ( ৫ ডিসেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলায় বালুবাহী ট্রাকের...

৪০ ডিগ্রির দোরগোড়ায় তাপমাত্রা, বাড়ছে দুর্ভোগ

শুক্রবার ( ৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের...

গোপনে ঘোড়া জবাই, অভিযানে আটক তিন

শুক্রবার ( ৫ ডিসেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে ঘোড়া...

ফিল্টার কফি কেন বেশি নিরাপদ

প্রতিদিনের জীবনে কফি অনেকেরই নিত্যসঙ্গী। তবে কফি পান করলে...

চিংড়িঘের দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

শুক্রবার ( ৫ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায়...

অগ্নিনিরাপত্তাহীনতায় প্রাণ গেল ৪৬ জনের

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

হরমুজ প্রণালিতে ধীরে বাড়ছে জাহাজ চলাচল

শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে...

চাঁদের পথে আর্টেমিস-২ নতুন ইতিহাসের দোরগোড়ায় মানবজাতি

শুক্রবার ( ৫ ডিসেম্বর) চাঁদের উদ্দেশ্যে মানুষের নতুন যাত্রায়...

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারের কাছে রকেট হামলা, আহত ৬

শুক্রবার ( ৫ ডিসেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির সবচেয়ে...

সরবরাহ সংকটে ভারতে কনডমের দাম বাড়ার শঙ্কা

শুক্রবার ( ৫ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রভাব এবার...

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে জাহাজ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০...

যুদ্ধের প্রভাবে ইসরায়েলের টেক খাতে ধাক্কা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের প্রযুক্তি খাতে নজিরবিহীন...

‘প্রতিটি ভালো কাজই সদকা’, ইসলামের মানবিক বার্তা

ইসলামে সদকা শুধু অর্থ বা সম্পদ দানের মধ্যে সীমাবদ্ধ...
spot_img

আরও পড়ুন

আমবাগানে বেঁধে রেখে লুট, আতঙ্কে স্থানীয়রা

শুক্রবার ( ৫ ডিসেম্বর) নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ করে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত...

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

শুক্রবার ( ৫ ডিসেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. সাইদুল ইসলাম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে বুড়িচং কলেজ গেট...

৪০ ডিগ্রির দোরগোড়ায় তাপমাত্রা, বাড়ছে দুর্ভোগ

শুক্রবার ( ৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি...

গোপনে ঘোড়া জবাই, অভিযানে আটক তিন

শুক্রবার ( ৫ ডিসেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।...
spot_img