Tuesday, February 3, 2026
27 C
Dhaka

পাঁচ লাখের বেশি আনসার নির্বাচনে দায়িত্বে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি কার্যক্রমে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যদের অস্ত্র বাড়িয়ে দেওয়া হয়েছে।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, দেশের ৯ লক্ষাধিক রেজিস্ট্রি করা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে এবারের নির্বাচনে প্রায় পাঁচ লাখ ৬০ হাজার সদস্য দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের সদস্যরা কাজ করছেন। দেশ সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত সক্রিয় রয়েছেন। নির্বাচনের সময় সব সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা আপনার ওপর নির্ভর করছে।

সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী এবং জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপির সদস্য এই সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি খুলনার তিনটি জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। পরে মহাপরিচালক নির্বাচনী প্রস্তুতি নিয়ে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, চরম অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে...

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...

এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই...

এবি পার্টির মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-২ আসনের প্রার্থী ও এবি...

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা...

প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তানভীর হুদা

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে...

মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা...
spot_img

আরও পড়ুন

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় বলেন, যুবকদের হাতে বেকার ভাতা দেওয়া হবে না, বরং তাদের দক্ষতা বৃদ্ধি...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু এই সুস্বাদু রসের আড়ালে লুকিয়ে আছে এক মরণঘাতী আতঙ্ক, যার নাম ‘নিপাহ ভাইরাস’ (NiV)। বর্তমানে...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জিততে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মুজাহিদুল...
spot_img