Monday, February 2, 2026
22 C
Dhaka

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও সরকারি হিমাগার চায় কৃষকরা

ফসলের মৌসুমে নির্বাচনের সময় গ্রামবাংলার মাঠে ভোটের আলাপও উঠে আসে। দেশের অন্যান্য স্থানের মতো জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলার মাঠেও এখন আগাম জাতের আলু তোলার ব্যস্ততা লক্ষ্য করা যায়। ভোর থেকে কৃষকরা জমি থেকে আলু তুলে বিক্রি করছেন। কাজের ফাঁকে ফাঁকে কৃষকের মুখে ঘুরছে ভোট, সরকার এবং নিজেদের কষ্টের কথাও।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কালাই উপজেলার মূলগ্রাম মাঠে কৃষকেরা আলু তুলছিলেন। কৃষকরা চাচ্ছেন আসন্ন নির্বাচনে যেই সরকারই ক্ষমতায় আসুক, তারা যেন কৃষকের কথা ভাবেন, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করেন এবং এলাকায় সরকারি হিমাগার নির্মাণ করেন।

কালাই উপজেলার আঁওড়া গ্রামের কৃষক আব্দুল কাফি প্রায় ৭০ শতাংশ জমিতে আগাম আলু চাষ করেন। কয়েক সপ্তাহ আগে প্রতি মণ আলুর দাম ছিল ৮০০ টাকা, যা পরদিন নেমে আসে মাত্র ৩০০ টাকায়। তিনি বলেন, ‘ভোট আসে, ভোট যায়, কিন্তু কৃষকের ভাগ্য বদলায় না। তবু আশা থাকে ভোট যেন শান্তিপূর্ণ হয়। সার ও কীটনাশকের দাম কমানো, ফসলের ন্যায্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণে থাকা এবং সরকারি হিমাগার নির্মাণই কৃষকের অবস্থার উন্নতি করতে পারে।’

আক্কেলপুর উপজেলার মেলা গোপিনাথপুর গ্রামের আব্দুর রহমান বলেন, ‘দাম কম থাকায় জমি থেকেই আলু বিক্রি করতে হচ্ছে। অনেক কষ্টে ফসল ফলালেও ন্যায্যমূল্য মেলে না, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তবে চাই শুধু যে সরকারই আসুক, কৃষকের কষ্ট যেন লাঘব হয়।’

ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহর গ্রামের বেলায়েত হোসেন বলেন, ‘ভোট আসে, ভোট দিই, কিন্তু কৃষকের কষ্ট কমে না।’ কালাই হাটে সবজি বিক্রি করতে আসা কৃষকরাও একই হতাশার কথা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন সরকার অন্তত ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেবে এবং সরকারি হিমাগার নির্মাণ করবে।

কালাই পৌর এলাকার কৃষক নিজাম উদ্দিন বলেন, ভোট এলেই প্রার্থীরা ভোটারদের খাওয়ানো-দাওয়াতে বিপুল অর্থ ব্যয় করেন। ইউনিয়ন বা উপজেলা নির্বাচনে যেখানে প্রায় কোটি টাকা ব্যয় হয়, সেখানে সংসদ নির্বাচনে খরচ আরও বেশি। এতে সাধারণ মানুষের কাজের সময় কমে যায় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা।

সড়াইল গ্রামের কৃষক রেজাউল ইসলাম বলেন, যে দলই সরকার গঠন করুক, যদি কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়, সেই দলকেই ভোট দেবেন। রাজনীতির প্রতি তাঁদের আগ্রহ নেই, আগ্রহ শুধু ন্যায্য দামে ফসল বিক্রি করার।

নিমেরপাড়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, দেশে বহু বছর পর সুষ্ঠু ভোট হচ্ছে। ভোটে যে দলই জিতুক, কৃষকদের চাওয়া সীমিত—তাদের ফসল যদি শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কৃষক লাভবান হবেন। এতে কর্মসংস্থান বাড়বে এবং দামও স্থিতিশীল থাকবে।

মাঠ ঘুরে দেখা যায়, ভোট নিয়ে কৃষকের প্রত্যাশা ও হতাশা ভিন্ন হলেও কথা একটাই—ভোট এলেও তাঁদের কষ্ট কমে না। তাই এবারের নির্বাচনে তাঁদের আশা, ক্ষমতায় আসা মানুষগুলো অন্তত কৃষকের দুঃখ-সন্তাপ বুঝবেন, মাঠে ফলানো ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন। ঠিক তখনই হয়তো ভোটের সঙ্গে সঙ্গে তাঁদের ভাগ্যও বদলাবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি...

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বিতরণে বিলম্ব

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ...

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ...

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয়...

গণমাধ্যম কমিশন: সরকারের পদক্ষেপ শুধু লোকদেখানো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন,...

বিএনপির একটি বিরাট অংশ আমাকে সমর্থন করছে: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ শ্রীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে...

নির্বাচন কমিশন ব্যালট পাঠাচ্ছে কঠোর নিরাপত্তায়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

বাংলাদেশের উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, ফেসবুকে সতর্কতা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির...
spot_img

আরও পড়ুন

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। প্রায় তিন বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পুনরায় চালু...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সোমবার দুপুরে নবাবগঞ্জের বাগমারা স্কুল মার্কেটের সামনে...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রণীত হয়েছে জুলাই সনদ।’...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে...
spot_img