Monday, February 2, 2026
26 C
Dhaka

১১ দলীয় জোটের শক্তি প্রদর্শনের প্রস্তুতি কুড়িগ্রামে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) কুড়িগ্রাম সফরে আসছেন। এ উপলক্ষে জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের পক্ষে একটি বৃহৎ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।

এই সফরকে কেন্দ্র করে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা শহরের চামড়ার গোলা এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দলটির পক্ষ থেকে জনসভার বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতির তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলার চারটি সংসদীয় আসনের পক্ষে একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপন বলেন, এই জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। তিনি বলেন, জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, জনসভায় জামায়াত আমিরের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সঙ্গে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরাও জনসভায় উপস্থিত থাকবেন।

জেলা জামায়াতের নেতাদের প্রত্যাশা, এই জনসভায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসন থেকে প্রায় চার থেকে সাড়ে চার লাখ নারী-পুরুষের সমাগম ঘটবে। জনসভা সফল করতে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে সভায় জানানো হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ ও শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহুরুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়াসহ বিভিন্ন দলের নেতারা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ...

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয়...

গণমাধ্যম কমিশন: সরকারের পদক্ষেপ শুধু লোকদেখানো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন,...

বিএনপির একটি বিরাট অংশ আমাকে সমর্থন করছে: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ শ্রীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে...

নির্বাচন কমিশন ব্যালট পাঠাচ্ছে কঠোর নিরাপত্তায়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

বাংলাদেশের উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, ফেসবুকে সতর্কতা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির...

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ...

ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট, ১৫ ফেব্রুয়ারি ভারতের পরিকল্পনা

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির এক বছর পর আবার মুখোমুখি...

রোনালদো কি সত্যিই আল নাসরের ম্যাচ বয়কট করবেন

সৌদি প্রো লিগে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫...

জেলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনে বাংলাদেশ...

প্রেমের গুঞ্জনের মধ্যে আরশের জন্মদিনে যা লিখলেন সুনেরাহ

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ কমানো এবং জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে মোট ৬৬৩টি মামলা হয়েছে, যার মধ্যে ৪৫৩টি হত্যা মামলা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ নিয়মিতভাবে অপতথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, ‘ভারতের অনেক পত্রিকা রয়েছে, যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনকে উত্তরা পশ্চিম থানার পুলিশ...
spot_img