Monday, February 2, 2026
27 C
Dhaka

বরগুনা-২ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী মাঠে তৎপরতা বাড়ছে দুই দলের। একই সঙ্গে বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘাতের ঘটনাও বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই আসনে দীর্ঘদিন ধরে জামায়াত ও ইসলামী আন্দোলনের শক্ত ভোটব্যাংক থাকলেও এবারের নির্বাচনে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামীর জোট থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে ধর্মভিত্তিক ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে বিএনপি।

পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৭ হাজার ৯৬৫ জন, নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৭৭৫ জন এবং শিখণ্ডী সম্প্রদায় (হিজরা)-এর ভোটার চারজন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট নয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সুলতান আহমদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান। এ ছাড়া ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. সাব্বির আহমেদ, কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির মো. কামরুজ্জামান লিটন, লাঙল প্রতীকে জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী, সিংহ প্রতীকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সৈয়দ মো. নাজেস আফরোজ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির মো. সোলায়মান এবং জাহাজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদ উদ জামান নির্বাচনী মাঠে রয়েছেন।

বিএনপি প্রার্থী মো. নূরুল ইসলাম ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন। গ্রাম থেকে শহর—সবখানেই তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা-সমাবেশ করছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন প্রতিরোধ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তিনি।

মো. নূরুল ইসলাম বলেন, ‘বরগুনা-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে আমি সবসময় ছিলাম এবং থাকব।’

অন্যদিকে, এই আসনে ইসলামী আন্দোলনের অতীতের নির্বাচনী সাফল্যের ইতিহাস রয়েছে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে স্থানীয়দের ধারণা, এবারের নির্বাচনে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ায় এবং জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলন আলাদা হয়ে যাওয়ায় ভোট বিভাজনের প্রভাব পড়তে পারে। চরমোনাইয়ের ভোটকে এতদিন উভয় দলের জন্য জয় নির্ধারণী শক্তি হিসেবে বিবেচনা করা হতো।

জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমদও গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন। তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন। বেতাগী উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন বলেন, ডা. সুলতান আহমদ এ আসনে নতুন মুখ নন। তিনি ১৯৯১ সাল থেকে মানুষের পাশে রয়েছেন। বিপরীতে ইসলামী আন্দোলনের প্রার্থী এ আসনে নতুন এবং তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বেতাগী উপজেলা সভাপতি মাওলানা মো. ইউসুফ আলী বলেন, বর্তমান প্রেক্ষাপটে আগের তুলনায় এ আসনে ইসলামী আন্দোলনের জনসমর্থন বেড়েছে। মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে হাতপাখা প্রতীকে মুফতি মো. মিজানুর রহমান কাসেমী বিপুল ভোটে জয়লাভ করবেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অ্যালোভেরায় ফিরুক ত্বকের প্রাণ

নরম ও উজ্জ্বল ত্বক পেতে অনেকেই দামি প্রসাধনী ব্যবহার...

মব নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব ফেলবে: টিআইবি

সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে...

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে,...

ভবিষ্যতের পরিবহন কি হবে পানির ওপর উড়ে চলা

পানির বুক চিরে ছুটে চলছে আধুনিক নৌযান। তবে ভারী...

নাটোরে সরকারি অফিসগুলোতে কর্মবিরতির চিত্র

সারা দেশের মতো নাটোরের সিংড়া উপজেলায় পে স্কেল বাস্তবায়নের...

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী আচরণ নিয়ে কমিশনের কড়া বার্তা

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী...

ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর প্রচারণা ঘিরে বিতর্ক

নির্বাচনী আচরণবিধিতে ধর্মীয় উপাসনালয়কে স্পষ্টভাবে রাজনৈতিক প্রচারণার বাইরে রাখার...

গহনা কেনার আগে যা জানা জরুরি

স্বর্ণের বাজারে দামের ঊর্ধ্বগতি থাকলেও গহনা কেনার আগ্রহ কমেনি।...

নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা...

নতুন ফিচারে চ্যাটজিপিটির জনপ্রিয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ...

কাদের জাকাত দেওয়া বৈধ নয়

স্বামী যদি ধনী বা সম্পদশালী হন আর স্ত্রী যদি...

ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের উপায়

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বর্তমানে খুবই সাধারণ একটি স্বাস্থ্যঝুঁকি।...

প্রাইভেসি রক্ষায় ম্যাপ অ্যাপ ব্যবহারে সতর্কতা

অচেনা গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় ভরসা গুগল...

ঢাকার আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, ১৯ মাঘ ১৪৩২...
spot_img

আরও পড়ুন

অ্যালোভেরায় ফিরুক ত্বকের প্রাণ

নরম ও উজ্জ্বল ত্বক পেতে অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেন। তবে এসব পণ্য দীর্ঘদিন ব্যবহারে ত্বকের ক্ষতির ঝুঁকিও থাকে। তাই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের...

মব নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব ফেলবে: টিআইবি

সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক...

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে, তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল এই...

ভবিষ্যতের পরিবহন কি হবে পানির ওপর উড়ে চলা

পানির বুক চিরে ছুটে চলছে আধুনিক নৌযান। তবে ভারী ইঞ্জিনের প্রচলিত শব্দ নয়, বরং হালকা এক শিসের মতো শব্দই জানান দিচ্ছে এর উপস্থিতি। পানির...
spot_img