Sunday, February 1, 2026
21 C
Dhaka

নির্বাচন ঘিরে বগুড়ায় বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে ইতোমধ্যে বিজিবি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেছে। এর অংশ হিসেবে বগুড়া জেলায় ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কোনো ধরনের চোরাচালান, অনুপ্রবেশ, মাদক বা অস্ত্র পাচার যেন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি উপজেলায় মোট ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার মধ্যে বগুড়ার ১২টি উপজেলার জন্য বরাদ্দ রয়েছে ২৪ প্লাটুন।’

বিজিবি জানায়, সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, বডি অন ক্যামেরা ও নাইট ভিশন ডিভাইস ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। গত এক মাসে পরিচালিত অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরে র‍্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনী এলাকায় ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির সহকারী পরিচালক রবিউল ইসলাম এবং বেজ ক্যাম্প কমান্ডার সুবেদার মাফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি আশাবাদ ব্যক্ত করেছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত...

প্রতারকচক্রের ফোনে সাবধান থাকার আহ্বান দিয়েছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারকচক্রের ফোনকল থেকে...

ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে ৫০তম বিসিএসের ফল

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে...

হঠাৎ অজ্ঞান হওয়া ঠেকাতে চিকিৎসকদের পরামর্শ

গভীর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব...

জাতীয় স্বার্থে সংবিধান সংস্কারের ইতিহাস ও গণভোটের গুরুত্ব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন,...

নরওয়ের অনুদান রোহিঙ্গা শিক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নরওয়ে সরকার ১০...

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদ নিয়ে মতবিনিময় সভা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন,...

দলের অভ্যন্তরীণ ঘাটতির কারণে পদত্যাগের সিদ্ধান্ত

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী...

নাগরের গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ভোলা জেলার লালমোহন উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা...

ঢাবি মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম...

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হলে প্রতিরোধের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী...
spot_img

আরও পড়ুন

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত অভিযোগের তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত...
spot_img