Saturday, April 4, 2026
27 C
Dhaka

লাকসামে পথসভায় ধানের শীষের বিজয়ের আহ্বান

বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম বলেছেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে গেছেন। তিনি সারাজীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কখনো কারও সঙ্গে আপোষ করেননি।’’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাপরগঞ্জ ইউনিয়নের কাগৈরতলা মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, ‘‘নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা কখনো সফল হবে না। স্বাধীনতার সময়ও তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাদের শুধু দেশের সঙ্গে বেঈমানি করার অভিজ্ঞতা আছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা স্বাধীনতার স্বপক্ষে ছিলাম। আমাদের চারবার দেশ চালানোর অভিজ্ঞতা আছে। আমরা জানি রাষ্ট্র ও জনগণকে কিভাবে পরিচালনা করতে হয়। আমি দেশনায়ক তারেক রহমানের ২৬ বছরের পরীক্ষিত সৈনিক।’’

বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক বলেন, ‘‘এই দল (বিএনপি) করে আমি গর্ববোধ করি। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং দেশের আপামর জনসাধারণের দল।’’

আবুল কালাম বলেন, ‘‘জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি, যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এছাড়া এই দুই উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ ও মাদক উচ্ছেদ করা হবে।’’

তিনি আরও জানান, ‘‘ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের পবিত্রতা রাখতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে তুলে দিলাম। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।’’

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মিশু প্রমুখ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের...
spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। শরীর শুধু পানি গ্রহণ...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। বিভিন্ন ধর্ম ও দর্শনের অনুসারীরা তাদের নিজস্ব মতাদর্শকে গুরুত্ব...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে সরে যাওয়ার পেছনে কাজ করছে টেকটোনিক প্লেট। কিন্তু পুরো সৌরজগতের মধ্যে বর্তমানে সক্রিয় ও সুগঠিত...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে প্রচলিত। তবে ইসলামের শিক্ষা মানুষকে স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ দেয়, যেখানে হাসি-ঠাট্টাও একটি স্বীকৃত...
spot_img