Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

রেলপথে কারিগরি ত্রুটিতে যাত্রী ভোগান্তি

কিশোরগঞ্জের ভৈরবে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছানোর পর ১২টা ৪৫ মিনিটের দিকে রেলওয়ে সেতুতে ওঠার আগে সিলেটগামী ৭০৯ পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেন চলাচল স্থগিত হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

ইঞ্জিন ত্রুটির কারণে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস, আন্তঃনগর পারাবত এক্সপ্রেস, আন্তঃনগর উপবন, তিতাস কমিউটার ট্রেন, আন্তঃনগর উপকূল এক্সপ্রেসসহ চট্টগ্রাম ও কক্সবাজারগামী সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতীসহ অন্তত ৯ থেকে ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। এর ফলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ভৈরব আউটার স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম মেইল ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কক্সবাজার এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা পর দুপুর ১২টা ১৫ মিনিটে লাইনচ্যুত দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ভৈরব স্টেশন মাস্টার ইউসুফ জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ৫ ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করে দুর্ঘটনাকবলিত ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যায়। পরবর্তীতে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে রেল সেতুর কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এখন আখাউড়া থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে বিকল ট্রেনটি লাইন থেকে সরিয়ে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কৃত্রিম মৌল লরেনসিয়াম: বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল

পর্যায় সারণির ১০৩ নম্বর মৌল লরেনসিয়াম বিজ্ঞানের ইতিহাসে বিশেষ...

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...
spot_img

আরও পড়ুন

কৃত্রিম মৌল লরেনসিয়াম: বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল

পর্যায় সারণির ১০৩ নম্বর মৌল লরেনসিয়াম বিজ্ঞানের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। এটি একটি তেজস্ক্রিয় কৃত্রিম মৌল এবং অ্যাক্টিনাইড সিরিজের শেষ ও ভারী মৌলগুলোর...

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন।...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...
spot_img