Monday, March 30, 2026
32 C
Dhaka

অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

গত এক বছরে দেশজুড়ে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন ধরনের অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকার গান, ১ হাজার ৫০৯টি গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টার শেল, ৭৩ হাজার ১০০টি সীসার গুলি, ২০ দশমিক ০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাত বোমা, ৪০টি পেট্রোল বোমা, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য অস্ত্র।

চোরাচালান পণ্যের তালিকায় রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ এবং ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য। এ ছাড়া বিপুল পরিমাণ পোশাক, কসমেটিকস, ইমিটেশন গহনা, চিনি, চা পাতা, পিঁয়াজ, কস্টি পাথরের মূর্তি, মোবাইল ফোন, চকলেট, গরুসহ বিভিন্ন ধরনের পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে উল্লেখযোগ্যভাবে উদ্ধার করা হয়েছে ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন এবং ১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট। এ ছাড়া দেশি-বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, নেশাজাতীয় উত্তেজক ইনজেকশন ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি নাগরিক, ১২৪ জন ভারতীয় নাগরিক এবং ৭ হাজার ৩৬৮ জন মায়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: বিজিবি বিজ্ঞপ্তি

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সিউলে ঈদ উদ্‌যাপন, নতুন অভিজ্ঞতায় ভরা দিন

ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি—তবে সবার ভাগ্যে তা...

ইরান যুদ্ধ ও সস্তা ড্রোনের সাফল্য, নতুন করে আলোচনায় এরিক শ্মিটের পরামর্শ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক সামরিক...

‘বাচ্চার বাবায় হুন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছি না’

মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ...

সীতাকুণ্ডে পাম্পে অকটেন নেই, তথ্য গরমিল থাকায় একটিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেট্রলপাম্পে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ...

রংপুর মেডিকেলে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি, আলাদা কক্ষে চলছে চিকিৎসা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ১২ জন সুনামগঞ্জের বাসিন্দা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া...

পদ্মা নদীতে বাসডুবি: দৌলতদিয়া ফেরিঘাটে নৌ মন্ত্রণালয়ের তদন্ত দল

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

চট্টগ্রামে হামের প্রাথমিক লক্ষণ নিয়ে ১২ শিশু ভর্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামজনিত নিউমোনিয়ার সম্ভাব্য...

বদলগাছীতে খেত খুঁড়তে গিয়ে মিলল ৩২৫টি গুলি

নওগাঁর বদলগাছী উপজেলার একটি পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা...

তেল সংকটে রাজধানীতে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার...

কুষ্টিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে...

তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে চুয়াডাঙ্গায় নতুন ব্যবস্থা

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন নীতি গ্রহণ...

রেলক্রসিং দুর্ঘটনা ঠেকাতে ৮ দফা সুপারিশ তদন্ত কমিটির

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২...

নদীতে ডলফিন খুঁজতে শব্দতরঙ্গ প্রযুক্তির ব্যবহার

বাংলাদেশের নদ-নদীতে গাঙ্গেয় শুশুক বা ডলফিনের উপস্থিতি ও আচরণ...
spot_img

আরও পড়ুন

সিউলে ঈদ উদ্‌যাপন, নতুন অভিজ্ঞতায় ভরা দিন

ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি—তবে সবার ভাগ্যে তা জোটে না। অনেকেই পড়াশোনা বা কাজের প্রয়োজনে দেশের বাইরে ঈদ উদ্‌যাপন করেন। দক্ষিণ কোরিয়ার দং...

ইরান যুদ্ধ ও সস্তা ড্রোনের সাফল্য, নতুন করে আলোচনায় এরিক শ্মিটের পরামর্শ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক সামরিক বাস্তবতা সামনে এনেছে, যেখানে স্বল্পমূল্যের ড্রোন প্রযুক্তি বড় ধরনের প্রভাব ফেলছে। প্রায় এক মাস ধরে...

‘বাচ্চার বাবায় হুন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছি না’

মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা ফিলিং স্টেশনের...

সীতাকুণ্ডে পাম্পে অকটেন নেই, তথ্য গরমিল থাকায় একটিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেট্রলপাম্পে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত ‘ট্যাগ অফিসাররা’ পাম্পগুলো পরিদর্শন শুরু করেছেন। প্রতিদিনের পর্যবেক্ষণ প্রতিবেদন উপজেলা নির্বাহী...
spot_img