Monday, March 30, 2026
32 C
Dhaka

নেত্রকোনায় প্রকাশ্য ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

নেত্রকোনার সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীর প্রকাশ্য ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম মো. ইমরান হোসেন।

২ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিও রবিবার (২৫ জানুয়ারি) রাতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দাপ্তরিক টেবিলে বসে এক ঠিকাদারের সঙ্গে ঘুষের টাকার অঙ্ক নিয়ে দর-কষাকষি করছেন ইমরান হোসেন। এক পর্যায়ে ঠিকাদার তাকে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল, মোট ৫০ হাজার টাকা দেন। তবে দাবি করা টাকার পরিমাণ কম হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে টাকার বান্ডিলটি একাধিকবার ঠিকাদারের দিকে ছুড়ে মারেন। পরে টাকার পরিমাণ বাড়ানো হলে তিনি তা গ্রহণ করে নিজের প্যান্টের পকেটে রাখেন।

জানা যায়, সদর উপজেলার উত্তর বিশিউড়া এলাকার একটি রাস্তার কাজের বিলসংক্রান্ত বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মামুন ওই টাকা দিচ্ছিলেন উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনকে।

সরকারি নীতিমালা অনুযায়ী, একই কর্মস্থলে একজন কর্মকর্তা তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে পারেন না। তবে মো. ইমরান হোসেন দীর্ঘদিন ধরে নেত্রকোনা সদর উপজেলায় কর্মরত রয়েছেন। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর ২০২৪ সালে স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে নেত্রকোনা জেলা পরিষদে বদলি করা হয়, কিন্তু তিনি সেখানে যোগদান না করে এখনো সদর উপজেলা এলজিইডি কার্যালয়েই দায়িত্ব পালন করছেন।

ঘুষ লেনদেনের ঘটনায় সদর উপজেলার গজীনপুর গ্রামের বাসিন্দা মো. সোহাগ মিয়া প্রীতম জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিষয়ে সদর উপজেলা এলজিইডি কার্যালয়ে গিয়ে উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনকে পাওয়া যায়নি। একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে। একইভাবে ভিডিওতে থাকা ঠিকাদার মামুনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সোয়াইব ইমরান বলেন, “ভিডিওটির বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

এআই সমৃদ্ধ স্মার্ট চশমা আনছে মেটা

বিশ্বজুড়ে স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়তে থাকায় নতুন দুটি মডেল...

সারা বছর ইবাদতে মনোযোগী থাকার উপায়

রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকের মধ্যে ইবাদতের...

সিউলে ঈদ উদ্‌যাপন, নতুন অভিজ্ঞতায় ভরা দিন

ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি—তবে সবার ভাগ্যে তা...

ইরান যুদ্ধ ও সস্তা ড্রোনের সাফল্য, নতুন করে আলোচনায় এরিক শ্মিটের পরামর্শ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক সামরিক...

‘বাচ্চার বাবায় হুন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছি না’

মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ...

সীতাকুণ্ডে পাম্পে অকটেন নেই, তথ্য গরমিল থাকায় একটিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেট্রলপাম্পে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ...

রংপুর মেডিকেলে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি, আলাদা কক্ষে চলছে চিকিৎসা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ১২ জন সুনামগঞ্জের বাসিন্দা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া...

পদ্মা নদীতে বাসডুবি: দৌলতদিয়া ফেরিঘাটে নৌ মন্ত্রণালয়ের তদন্ত দল

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

চট্টগ্রামে হামের প্রাথমিক লক্ষণ নিয়ে ১২ শিশু ভর্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামজনিত নিউমোনিয়ার সম্ভাব্য...

বদলগাছীতে খেত খুঁড়তে গিয়ে মিলল ৩২৫টি গুলি

নওগাঁর বদলগাছী উপজেলার একটি পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা...

তেল সংকটে রাজধানীতে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার...

কুষ্টিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে...

তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে চুয়াডাঙ্গায় নতুন ব্যবস্থা

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন নীতি গ্রহণ...
spot_img

আরও পড়ুন

এআই সমৃদ্ধ স্মার্ট চশমা আনছে মেটা

বিশ্বজুড়ে স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়তে থাকায় নতুন দুটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে মেটা। ‘স্ক্রাইবার’ ও ‘ব্লেজার’ কোডনামে তৈরি এই স্মার্ট চশমাগুলো সাধারণ ব্যবহারকারীদের...

সারা বছর ইবাদতে মনোযোগী থাকার উপায়

রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকের মধ্যে ইবাদতের আগ্রহ কমে যেতে দেখা যায়। নামাজে অনিয়ম, কোরআন তেলাওয়াতে বিরতি এবং নফল আমলে শিথিলতা দেখা...

সিউলে ঈদ উদ্‌যাপন, নতুন অভিজ্ঞতায় ভরা দিন

ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি—তবে সবার ভাগ্যে তা জোটে না। অনেকেই পড়াশোনা বা কাজের প্রয়োজনে দেশের বাইরে ঈদ উদ্‌যাপন করেন। দক্ষিণ কোরিয়ার দং...

ইরান যুদ্ধ ও সস্তা ড্রোনের সাফল্য, নতুন করে আলোচনায় এরিক শ্মিটের পরামর্শ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক সামরিক বাস্তবতা সামনে এনেছে, যেখানে স্বল্পমূল্যের ড্রোন প্রযুক্তি বড় ধরনের প্রভাব ফেলছে। প্রায় এক মাস ধরে...
spot_img