Wednesday, March 11, 2026
23.2 C
Dhaka

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্য পরিচয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সুন্দরবনের মাহমুদা নদী, চুনকুড়ি ও মালঞ্চ নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করা হয়।

অপহরণের পর অপহৃত প্রত্যেক জেলের পরিবারের কাছে ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। শনিবার সকালে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেদের বরাতে এ তথ্য জানা গেছে।

ফিরে আসা জেলেরা জানান, দস্যু দলের নেতৃত্বে ছিলেন ভেটো শফিকুল ও শাহাজান। তারা এর আগে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও গত তিন মাস ধরে পুনরায় ‘ডন বাহিনী’ পরিচয়ে দস্যুতা শুরু করেছে।

অপহৃত জেলেদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাদেক আক্কাস, আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকুর আলী, আবুল কালাম, আশিকুল, হাফিজুর, আসাদুল, আমজাদ আলী, ইউসুফ আলী ও মিলন হোসেন। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি আটজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

জানা গেছে, অপহরণের শিকার জেলেরা আট-নয় দিন আগে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান।

নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা জেলেরা জানান, বৃহস্পতিবার রাতে দোবেঁকী কোস্টগার্ড অফিসসংলগ্ন এলাকা ও বিভিন্ন খাল থেকে ২০টি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেয় আট সদস্যের একটি দস্যু দল। পরে একটি মুঠোফোন নম্বর দিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

অপহৃত জেলেদের স্বজনেরা জানান, দস্যুদের দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকের জন্য ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ বা কোস্টগার্ডকে জানালে অপহৃতদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ কারণে অনেক পরিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে আপসের মাধ্যমে মুক্তিপণ কমানোর চেষ্টা করছে।

হরিনগর গ্রামের এক মহাজন আকরাম হোসেন অভিযোগ করে বলেন, গত তিন মাসের বেশি সময় ধরে সাতক্ষীরা রেঞ্জ এলাকায় জলদস্যু তৎপরতা বাড়লেও তা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তার স্টেশন থেকে পাস নিয়ে বনে যাওয়া কয়েকজন জেলে দস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি সাপেক্ষে অপহৃত জেলেদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, শুক্রবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কেউ তাকে জানায়নি। তবে তিনি বিষয়টি খোঁজ নিচ্ছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...
spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন ইমোজির মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করে থাকে। একটি ছোট ইমোজি অনেক সময় দীর্ঘ বাক্যের সমান...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকেই এমন কিছু অভ্যাস গ্রহণ করেন, যা নিয়মিত...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোডিং, ডিজাইন, বিপণন, হিসাবরক্ষণসহ নানা পেশাগত ক্ষেত্রে দ্রুততা ও...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয় হাসান মসজিদ আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। দূর থেকে দেখা যায়,...
spot_img