Thursday, March 12, 2026
33.7 C
Dhaka

ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে। শত শহীদের রক্তের অঙ্গীকারের দেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার (২৪ জানুয়ারি) ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব মন্তব্য করেন।

মঞ্জু বলেন, আমরা জামায়াতসহ হাসিনাবিরোধী সব দল একসঙ্গে স্বৈরাচারের পতনে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু হাসিনার পতনের পর নানা পরিস্থিতি দেখতে পেয়েছি। আমরা আশা করছিলাম দেশে শান্তি ফিরে আসবে, কিন্তু তা হয়নি। আমরা মনে করেছি এটি সাময়িক, তবে এটি দীর্ঘস্থায়ী হয়েছে।

তিনি আরও বলেন, ‘একটি দলের চাঁদাবাজিসহ নানা ক্ষেত্রে মানুষ অতিষ্ঠ। বিগত সময়ে যারা বাড়িঘরে থাকতে পারেননি তাদের দুই বছরের কর্মকাণ্ড আমাদের ব্যথিত করেছে। রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে আমরা নানা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের নানা দিক নিয়ে আলোচনার পথে একটি দল আশঙ্কা সৃষ্টি করেছে।’

মঞ্জু উল্লেখ করেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা সরব ছিলাম। হাদির খুনিদের আমরা পালিয়ে যেতে দেখেছি। হাদি হত্যার প্রতিবাদে অনেক দলকে সোচ্চার হতে দেখিনি।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচনে নানা ষড়যন্ত্র চলছে। নানা হুমকিধমকি দেওয়া হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে নির্বাচন নস্যাৎ করা যাবে না। আমাদের তরুণ প্রজন্ম এসব হুংকারে ভয় পায় না। একজন মরলে আরেকজন দাঁড়িয়ে যাবে। শেখ হাসিনাকে মানুষ ভয় পায়নি, এদের কেউ ভয় পাবে না, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফেনীর নির্বাচন নিয়ে আমরা কোনো সন্ত্রাস মেনে নিব না। নির্বাচনে বল প্রয়োগের চেষ্টা হলে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলন চলবে। দেশে ধোঁকা দেওয়ার রাজনীতি চলছে—এসব ভাঁওতাবাজি বন্ধ করতে হবে।

মতবিনিময়সভায় এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য লিয়াকত আলী ভুঞা, সামছুদ্দিন ভুঞা, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মুজাফফর আহমদ জাফরী, জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফজলুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...

মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেসব দৈনন্দিন অভ্যাস

আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা মানুষের দৈনন্দিন অভ্যাসে বড় পরিবর্তন এনেছে।...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায়...

৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বহাল রেখে পরিপত্র

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিষয়ে নতুন...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা...

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে...

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...
spot_img

আরও পড়ুন

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম অজু। অজুর গুরুত্ব সম্পর্কে এক হাদিসে জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে জীবনের পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। সমাজ,...

দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপসের পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আলোচনা ও নীতিগত টানাপোড়েনের পর অবশেষে দক্ষিণ কোরিয়ায় শর্তসাপেক্ষে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে গুগল ম্যাপস। দেশটির পরিবহন...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মৃত ব্যক্তিকে মসজিদের কাছাকাছি...
spot_img