Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

সুন্দরবনে দস্যুতা বাড়ছে, আতঙ্কে জেলেরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্য পরিচয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সুন্দরবনের মাহমুদা নদী, চুনকুড়ি ও মালঞ্চ নদীর বিভিন্ন স্থান থেকে জেলেদের অপহরণ করা হয়।

অপহরণের পর অপহৃত প্রত্যেক জেলের পরিবারের কাছে ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার সকালে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানান, দস্যু দলের নেতৃত্বে ছিলেন ভেটো শফিকুল ও শাহাজান। তারা আগে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও গত তিন মাস ধরে আবারও ‘ডন বাহিনী’ পরিচয়ে দস্যুতা শুরু করেছেন।

অপহৃত জেলেদের মধ্যে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— সাদেক আক্কাস, আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকুর আলী, আবুল কালাম, আশিকুল, হাফিজুর, আসাদুল, আমজাদ আলী, ইউসুফ আলী ও মিলন হোসেন। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি আটজনের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, অপহৃত জেলেরা আট থেকে নয় দিন আগে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা জেলেরা জানান, বৃহস্পতিবার রাতে দোবেঁকী কোস্টগার্ড অফিসসংলগ্ন এলাকা ও বিভিন্ন খাল থেকে আট সদস্যের দস্যু দল ২০টি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেয়। পরে একটি মুঠোফোন নম্বর দিয়ে সেই নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

অপহৃত জেলেদের স্বজনরা জানান, দস্যুদের দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রত্যেক জেলের জন্য ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে পুলিশ বা কোস্টগার্ডকে জানালে অপহৃতদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ কারণে অনেক পরিবার আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে আপসের মাধ্যমে মুক্তিপণ কমানোর চেষ্টা করছেন।

শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের এক মহাজন আকরাম হোসেন অভিযোগ করেন, গত তিন মাসের বেশি সময় ধরে সাতক্ষীরা রেঞ্জ এলাকায় জলদস্যুতা বেড়েছে। তবে তা রোধে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তাঁর স্টেশন থেকে পাস নিয়ে বনে যাওয়া কয়েকজন জেলে দস্যুদের হাতে জিম্মি হয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি সাপেক্ষে দ্রুত উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, শুক্রবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কেউ তাঁকে অবহিত করেননি। তবে তিনি ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...
spot_img

আরও পড়ুন

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এসি সার্ভিসিং ও গ্যাস রিফিলের কথাবার্তা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসি...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা কিংবা অনলাইন গেম—সবকিছুই নির্ভর...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা প্রায় দুইশ বছরের পুরোনো একটি মসজিদ বর্তমানে অবহেলা ও সংরক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের টেবিলে নানা পদ থাকলেও অনেকের কাছে এক কাপ চা যেন ইফতারের অপরিহার্য অংশ। ইফতার শেষ...
spot_img