Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, স্বার্থান্বেষী মহল ইসলামী আন্দোলনকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু বাস্তবতা হলো, সেই স্বপ্ন আর বাস্তবায়নের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, ওই শক্তি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, বরং শরিয়ার নামে জনগণকে বিভ্রান্ত করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশিত হলেও ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বরাবরই ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে। তিনি দাবি করেন, “একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে। সেই দল অতীতেও পরীক্ষিত সাথীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও একই আচরণ করবে।”

তিনি বলেন, এ ধরনের প্রতারকদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজি নয়। এ কারণেই তারা ১১ দলীয় জোট থেকে সরে এসেছে।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, “আদর্শের কথা বলে যারা ক্ষমতার মোহে রঙিন স্বপ্ন দেখছে, তাদের হাত ধরে দেশ ও জাতি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।”

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি সংসদ সদস্য বা মন্ত্রিত্বের আশায় রাজনীতি করছি না। দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ইসলামকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

স্বাধীনতার ইতিহাস স্মরণ করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু গত ৫৪ বছরে দেশ পরিচালনাকারীরা সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাতে পারেননি।”

তিনি আরো বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত ছিল জাতীয় অঙ্গীকার, অথচ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরও মুক্তি দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে।

নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহ। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নারায়ণগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী গোলাম মসীহের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...
spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের জঙ্গল কেটে বদিউল্লাহ নামের এক সৈনিক সেখানে বসতি স্থাপন করেন।...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এসি সার্ভিসিং ও গ্যাস রিফিলের কথাবার্তা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসি...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা কিংবা অনলাইন গেম—সবকিছুই নির্ভর...
spot_img