Saturday, March 28, 2026
27 C
Dhaka

ফরহাদ মজহারের সতর্কবার্তা: জামায়াত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক

কবি, প্রাবন্ধিক, গবেষক ও ভাবুক ফরহাদ মজহার বলেছেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, “অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন সোচ্চার ভূমিকা দেখা যায় না। যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে তাদের মিল রয়েছে। আমি এটাকে ভয়ংকর অমঙ্গল সংকেত হিসেবে দেখি।”

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘গণ-অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ আয়োজিত দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট এবং এ বিষয়ে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনাসভার প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

আলোচনাসভায় ফরহাদ মজহার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করেনি জামায়াত। এতে স্পষ্ট হয়, দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নীতিগত সম্পর্ক রয়েছে।”

সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যমে খবর এসেছে, জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব চায়’ যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় গেলে জামায়াত যদি বাংলাদেশে শরিয়াহভিত্তিক কিছু চাপিয়ে দেয় বা যুক্তরাষ্ট্রের পছন্দ নয় এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশটি কী ব্যবস্থা নেবে সেসবও কূটনীতিকরা ভেবে রেখেছেন।

ফরহাদ মজহার বলেন, “জামায়াত বলেনি যে গাজায় এই স্ট্যাবিলাইজেশন ফোর্স পাঠানোর বিষয়ে তাদের আপত্তি আছে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে তাদের মিল রয়েছে। আমি এটাকে ভয়ংকর অমঙ্গল সংকেত হিসেবে দেখি।” তিনি যুক্তরাষ্ট্রকে একটি বড় ভূরাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “বাস্তবতায় আন্তর্জাতিক আইন কার্যকর কোনো শক্তি হিসেবে আর টিকে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন আচরণই আন্তর্জাতিক আইনের দুর্বলতার প্রমাণ।”

তিনি আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যেক রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে যুক্ত। অনেকে ভারতবিরোধী বক্তব্য দেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন উচ্চকণ্ঠ হন না।”

আলোচনাসভায় আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আইসোলেশন সুবিধার অভাবে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের (ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ) লক্ষণ...

স্মৃতিস্তম্ভে আগুনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত, পুলিশ তদন্তে

শরীয়তপুর জেলা শহরের শহীদ মিনারের পাশে থাকা জুলাই স্মৃতিস্তম্ভের...

পাঁচটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় শুক্রবার রাত...

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে শুক্রবার অভিযান চালিয়ে ৮০০...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত

টাঙ্গাইলে গতকাল শুক্রবার রাতে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা...

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তিন চালক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা...

মাদক মামলায় গ্রেপ্তার যুবদল নেতা নুর কবির আদালতে

রাঙামাটির বাঘাইছড়িতে ইয়াবাসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।...

প্রতারণার অভিযোগে থানায় নেওয়া হলো ফ্যামিলি কার্ডের দালালকে

ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ...

বাউলসম্রাটের জন্মবার্ষিকীতে উজানধলে ভক্তদের মিলনমেলা

বাংলা লোকসংগীতের কিংবদন্তি বাউল শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী...

গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা জামায়াত নেতার

সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে...

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ ছাড়লেন সালথার নেতা

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে...

পাবনা সফরের শেষ দিন ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি...

নাফ নদীর মোহনা থেকে তিন নৌকাসহ ১৩ জেলে অপহরণ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা এলাকা থেকে তিনটি মাছ...

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিকে মারধরের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে মামলা...
spot_img

আরও পড়ুন

আইসোলেশন সুবিধার অভাবে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের (ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ) লক্ষণ থাকা শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে রাখা হচ্ছে। সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তরের কথা থাকলেও তা হচ্ছে...

স্মৃতিস্তম্ভে আগুনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত, পুলিশ তদন্তে

শরীয়তপুর জেলা শহরের শহীদ মিনারের পাশে থাকা জুলাই স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক...

পাঁচটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আগুনে পুড়ে একটি খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল ধ্বংস হয়ে গেছে।...

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে শুক্রবার অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করার দায়ে...
spot_img