Thursday, March 19, 2026
26 C
Dhaka

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক

ফরিদপুরের নগরকান্দায় প্রায় সাত হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার জয়বাংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) এবং একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর নগরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার মূল্য অন্তত ২০ লাখ টাকা। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ধূমপান ছাড়ার জন্য ইসলামের পরামর্শ

রমজানের প্রতিটি সন্ধ্যায় অনেক ধূমপায়ী ইফতারের পর সিগারেটের দিকে...

মুরগি ধোয়ার ভুল ধারণা ও ঝুঁকি

রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা প্রায়শই সবকিছু পানি...

মৌমাছির সিদ্ধান্ত গ্রহণে নতুন আবিষ্কার

বাম্বলবি প্রতিদিন শত শত ফুল পরিদর্শন করে। ফলে একে...

আধ্যাত্মিকতার মাসের সাংস্কৃতিক রূপ

রমজান মাস মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময় নয়,...

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস

রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে ডায়াবেটিস রোগীদের...

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে...

রোজায় দাঁতের যত্নে প্রয়োজন সচেতনতা

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে, যা...

ঈদে ঢাকায় ঘোরার সেরা জায়গা

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ে।...

ঈদযাত্রায় স্বাভাবিক হচ্ছে রেল চলাচল

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি...

ঈদের জামাতে নিরাপত্তায় বাড়তি নজরদারি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে...

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি,...

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য...
spot_img

আরও পড়ুন

ধূমপান ছাড়ার জন্য ইসলামের পরামর্শ

রমজানের প্রতিটি সন্ধ্যায় অনেক ধূমপায়ী ইফতারের পর সিগারেটের দিকে হাত বাড়ান। তবে গবেষকরা বলছেন, এই সময়টি নিজের ইচ্ছাশক্তি পুনর্গঠনের বড় সুযোগ। নিকোটিনের দীর্ঘ সময়...

মুরগি ধোয়ার ভুল ধারণা ও ঝুঁকি

রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা প্রায়শই সবকিছু পানি দিয়ে ধুয়ে নিই। তবে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মুরগি ধোয়ার অভ্যাস উপকারের চেয়ে ঝুঁকি...

মৌমাছির সিদ্ধান্ত গ্রহণে নতুন আবিষ্কার

বাম্বলবি প্রতিদিন শত শত ফুল পরিদর্শন করে। ফলে একে বারবার সিদ্ধান্ত নিতে হয় কোন ফুল থেকে মধু সংগ্রহ করা উচিত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা...

আধ্যাত্মিকতার মাসের সাংস্কৃতিক রূপ

রমজান মাস মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময় নয়, এটি সাহিত্যের এক সমৃদ্ধ অনুপ্রেরণার উৎস হিসেবেও বিবেচিত। বিভিন্ন দেশের সাহিত্যিকরা রমজানকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ...
spot_img