Wednesday, March 11, 2026
23.7 C
Dhaka

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে পরিচালিত এসব স্থাপনার কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন পরিবহন কোম্পানির অবৈধ কাউন্টার, গাড়ির গ্যারেজ, তুলার গুদামসহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে র‍্যাব, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার রাখা হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের বিভিন্ন অংশে অবৈধ স্থাপনার কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এসব স্থাপনাকে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও সংঘটিত হয়। এ ছাড়া দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও দখলদাররা পুনরায় জায়গা দখলের চেষ্টা করে আসছিল।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের স্টেট অফিসার মো. আশফাকুল হক চৌধুরী বলেন, মহাসড়কে যান চলাচল নিরাপদ রাখা এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...
spot_img

আরও পড়ুন

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকেই এমন কিছু অভ্যাস গ্রহণ করেন, যা নিয়মিত...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোডিং, ডিজাইন, বিপণন, হিসাবরক্ষণসহ নানা পেশাগত ক্ষেত্রে দ্রুততা ও...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয় হাসান মসজিদ আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। দূর থেকে দেখা যায়,...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। চুল পাকা, ত্বক ঢিলে হয়ে যাওয়া, শক্তি কমে আসা ও শারীরিক সক্ষমতার দ্রুত অবনতি...
spot_img