Wednesday, March 18, 2026
26 C
Dhaka

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় মাদারীপুর জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় এসব কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। সভায় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য না দেখাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, নির্বাচনের সময় কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সব অফিসার ইনচার্জকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা তুলে ধরে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। পুলিশ বাহিনী সে লক্ষ্যেই কাজ করবে।’ তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখাই পুলিশের প্রধান চ্যালেঞ্জ।

বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

কল্যাণ সভায় মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন রোজা অন্য ইবাদত থেকে আলাদা

ইসলামে রোজার গুরুত্ব ও মর্যাদা অন্য ইবাদতের তুলনায় বিশেষভাবে...

প্যারাসিটামল খাওয়ার আগে যা জানা জরুরি

জ্বর ও ব্যথা কমাতে সবচেয়ে প্রচলিত ও সহজলভ্য ওষুধগুলোর...

হ্যাকারদের ঝুঁকি বাড়াচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার

ডিজিটাল যুগে প্রতিদিনের জীবন নানা অনলাইন অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল...

সোমুন রুটিতে জমে ওঠে বসনিয়ার ইফতার

ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় রমজান মাস ভিন্ন এক...

সহজ রেসিপিতে তৈরি করুন ছোলার ভুনা

বুট বা ছোলা দিয়ে তৈরি ভুনা একটি জনপ্রিয় ও...

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...
spot_img

আরও পড়ুন

কেন রোজা অন্য ইবাদত থেকে আলাদা

ইসলামে রোজার গুরুত্ব ও মর্যাদা অন্য ইবাদতের তুলনায় বিশেষভাবে স্বতন্ত্র। অন্যান্য নেক আমলের নির্দিষ্ট প্রতিদান থাকলেও রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দেওয়ার...

প্যারাসিটামল খাওয়ার আগে যা জানা জরুরি

জ্বর ও ব্যথা কমাতে সবচেয়ে প্রচলিত ও সহজলভ্য ওষুধগুলোর একটি হলো প্যারাসিটামল। সহজে পাওয়া যায় এবং তুলনামূলক নিরাপদ হওয়ায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন।...

হ্যাকারদের ঝুঁকি বাড়াচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার

ডিজিটাল যুগে প্রতিদিনের জীবন নানা অনলাইন অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল, অফিস কিংবা ব্যাংকিং—সব জায়গাতেই আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ...

সোমুন রুটিতে জমে ওঠে বসনিয়ার ইফতার

ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় রমজান মাস ভিন্ন এক আবহ নিয়ে আসে। বিশেষ করে রাজধানী সারায়েভো শহরে ইফতারকে ঘিরে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আজও সমানভাবে লালিত...
spot_img