Friday, April 3, 2026
30 C
Dhaka

উদীচী কার্যালয়ে আগুনে পুড়ল ৫৭ বছরের সাংস্কৃতিক ইতিহাস

উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সাংস্কৃতিক উপকরণ, নথিপত্র ও অন্যান্য ক্ষয়ক্ষতির চিত্র জনসমক্ষে তুলে ধরা হয়েছে গতকাল মঙ্গলবার। রাজধানীর তোপখানা সড়কে উদীচী কার্যালয়ের সামনে আয়োজিত এই প্রদর্শনীতে সংগঠনটির ৫৭ বছরের সাংস্কৃতিক আন্দোলন, গণসংগীত ও প্রগতিশীল চর্চার ইতিহাস তুলে ধরা হয়।

প্রদর্শনীতে আগুনে পুড়ে যাওয়া বাদ্যযন্ত্র, নাটকের কস্টিউম, মঞ্চসজ্জার প্রপস, ব্যানার, পোস্টার, বই, আলোকচিত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা হয়। এসব উপকরণ দেখে অনেক দর্শনার্থী আবেগাপ্লুত ও বিমর্ষ হয়ে পড়েন। দীর্ঘদিনের সাংস্কৃতিক সংগ্রামের সাক্ষ্য বহনকারী উপকরণগুলো ধ্বংস হয়ে যাওয়াকে দেশের সংস্কৃতি ও মুক্তবুদ্ধির জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সংবাদ সম্মেলনে উদীচীর নেতারা অভিযোগ করেন, নৃশংস হামলা ও অগ্নিসংযোগের ২৪ দিন পার হলেও অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি সংগঠনটির খোঁজখবর নেননি। এমনকি ন্যূনতম সহানুভূতিও প্রকাশ করা হয়নি। বিষয়টিকে গভীর হতাশাজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার।

লিখিত বক্তব্যে জামসেদ আনোয়ার বলেন, দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী গণভিত্তিক সাংস্কৃতিক সংগঠন উদীচীর ওপর এমন ভয়াবহ হামলার পরও সংস্কৃতি উপদেষ্টার ভূমিকা ছিল সম্পূর্ণ নির্লিপ্ত। তাঁর ভাষায়, এই নির্লিপ্ততা অনেক প্রশ্ন ও সংশয়ের জন্ম দিচ্ছে। সংস্কৃতি ও মুক্তচিন্তার পক্ষে থাকা একটি সংগঠনের ওপর হামলার ঘটনায় সরকারের এমন অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হামলাকে সুপরিকল্পিত উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতাবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক শক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। উদীচী কার্যালয় দীর্ঘদিন ধরে দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে আসছে। সেই কার্যালয় ছাইয়ে পরিণত হওয়া দেশের সংস্কৃতি ও মুক্তবুদ্ধির ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন নেতারা।

জামসেদ আনোয়ার আরও বলেন, গত বছর ১৮ ডিসেম্বর ছায়ানট, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এর পরদিনই উদীচী কার্যালয়ে হামলা হয়। এই ধারাবাহিক ঘটনা প্রমাণ করে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত আক্রমণ। তিনি অভিযোগ করেন, প্রকাশ্য সমাবেশে ছাত্রশিবির নেতাদের হামলার হুমকির বিষয় সবার জানা থাকলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের নিস্পৃহতা এই বর্বরতার পথ সুগম করেছে।

হামলার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তা বিষয়ে যোগাযোগ করা হয়েছিল জানিয়ে জামসেদ আনোয়ার বলেন, পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। তিনি জানান, ‘আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত কার্যালয়ে অবস্থান করছিলাম। বিকেল ৪টার দিকে ছায়ানট ভবনের সামনে প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণের পর ফেরার পথে উদীচীতে হামলার খবর পাই।’

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার চলতি বছর সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য প্রদত্ত বার্ষিক সরকারি অনুদান থেকে পরিকল্পিতভাবে উদীচীকে বাদ দিয়েছে। এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতারা বলেন, ভয় দেখিয়ে উদীচীকে দমন করা যাবে না।

সংবাদ সম্মেলন শেষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম পুড়ে যাওয়া কার্যালয় পরিদর্শন করেন। তিনি বলেন, এই দৃশ্য তাঁর মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের ১০ নভেম্বরের কথা, যখন পাকিস্তানি বাহিনী বেতিয়ারায় মানুষ হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, উদীচীর সহসভাপতি রফিকুল হাসান জিন্নাহ, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাসসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলন শেষে উদীচীর সদস্যরা সম্মিলিত কণ্ঠে সংগঠনের সংগীত পরিবেশন করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের...

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প...

৩৯.৭ ডিগ্রিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ...

দেড় বছর ধরে ভাতা না পেয়ে কষ্টে বৃদ্ধ আবদুল মজিদ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৯০ বছর বয়সী আবদুল মজিদকে...

দেশেই উৎপাদন হয় পেট্রোল-অকটেন, তারপরও এত সংকট কেন?

বাংলাদেশে পেট্রোল এবং অকটেন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। সিলেটের হবিগঞ্জে...

হজ মুমিনের স্বপ্নের ইবাদত

হজ আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য ফরজ বিধান। এটি...

যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক মহলে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার...
spot_img

আরও পড়ুন

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও অনলাইন জগতে ছড়িয়ে পড়ে নানা ধরনের ভুয়া ও কৌতুকপূর্ণ সংবাদ। ‘এপ্রিল ফুল’ উপলক্ষে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা করা বাধ্যতামূলক। অসুস্থতা, সফর, ঋতুস্রাব কিংবা গর্ভকালীন ও দুগ্ধদানকালীন অবস্থায় রোজা না রাখার অনুমতি থাকলেও...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো ওয়েজেস। স্বাদে ও মচমচে গুণে এটি শিশু থেকে বড়দের সবার কাছেই সমান জনপ্রিয়। এই রেসিপিতে মাঝারি...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির মিডিয়া...
spot_img