Thursday, March 5, 2026
33.5 C
Dhaka

বাসের ধাক্কায় প্রাণ গেল মেছো বাঘের, উদ্বেগ বন বিভাগের

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক পার হতে গিয়ে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ২টার দিকে গাংনী-মেহেরপুর আঞ্চলিক সড়কের চেংগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে সড়ক পার হওয়ার সময় মেছো বাঘটিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি না থেমে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন মৃত মেছো বাঘটিকে সড়কের পাশ থেকে সরিয়ে রাখেন এবং বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। মেহেরপুর জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিন হোসেন বলেন, ‘মারা যাওয়া মেছো বাঘটি পূর্ণবয়স্ক ছিল। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়। এলাকাটি বন্য প্রাণীর চলাচলের পথ হিসেবে পরিচিত। এ কারণে সড়কে যানবাহন চলাচলের সময় আরও সতর্ক থাকা উচিত।’

এলাকাবাসীর মতে, সড়কটি বন্য প্রাণীর চলাচলের করিডোর হিসেবে ব্যবহৃত হওয়ায় মাঝেমধ্যেই প্রাণী চলাচল দেখা যায়। কিন্তু যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।

মেহেরপুর পৌর কলেজের অধ্যাপক ও ভূগোল ও পরিবেশবিদ মাসুদ রেজা বলেন, ‘গতিনিয়ন্ত্রণ ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ কার্যকর উদ্যোগ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।’ তিনি জানান, সড়ক নির্মাণের সময় বন্য প্রাণীর চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পনা না করলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি বাড়বে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে রাখা মৃত মেছো বাঘটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খুলনায় শ্রমিক নেতা গুলিতে নিহত

খুলনার রূপসা উপজেলার সাবেক শ্রমিক নেতা মাসুম বিল্লাহ (৫৫)...

শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, তাদের সম্পূরক বৃত্তি কার্যকর...

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া...

শাহ সুলতান কলেজে দ্বিতীয় জানাজা শেষে লতিফপুরে দাফন

বগুড়ায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফের...

সারাদেশের ভূমি অফিসে সতর্ক থাকার নির্দেশনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও...

বঙ্গোপসাগরে জেলে বহরে বাণিজ্যিক ট্রলারের হামলা

বঙ্গোপসাগরে জেলে বহরে হামলার ঘটনায় চারজন জেলে আহত হয়েছেন...

বগুড়ার ধুনটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে লিলি খাতুন (২২)...

দীর্ঘ অভিজ্ঞতার ফটোসাংবাদিক খালেদ পরাগের নতুন দায়িত্ব

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন...

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই : ড. মোশাররফ

কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন...

৪ মামলার ভিত্তিতে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তাছির উদ্দিন...

বরিশাল বোর্ডে ৬৯ হাজার পরীক্ষার্থীর লিঙ্গ পরিচয়ে বিশাল ভুল

বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার খাতায় এক...

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রীর মৃত্যু

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেকের সময় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।...

৬ দিনে বাতিল হয়েছে ২১০ ফ্লাইট, যাত্রীরা সমস্যায়

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...

ফ্যামিলি কার্ডে মাসিক ২৫০০ টাকা সহায়তা শুরু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী...
spot_img

আরও পড়ুন

খুলনায় শ্রমিক নেতা গুলিতে নিহত

খুলনার রূপসা উপজেলার সাবেক শ্রমিক নেতা মাসুম বিল্লাহ (৫৫) বুধবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি...

শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, তাদের সম্পূরক বৃত্তি কার্যকর না হলে কঠোর আন্দোলন করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে...

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। রূপগঞ্জ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘদিন ধরেই...

শাহ সুলতান কলেজে দ্বিতীয় জানাজা শেষে লতিফপুরে দাফন

বগুড়ায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তার পৈতৃক নিবাস সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের...
spot_img