Sunday, March 1, 2026
33 C
Dhaka

পঞ্চগড়ে ২০ কেন্দ্রে একযোগে শিক্ষক নিয়োগ পরীক্ষা

পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ এক নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় শহরের ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে কেন্দ্র সচিব ওই পরীক্ষার্থীকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন। আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আটক পরীক্ষার্থীর নাম রুবিনা আক্তার (৩২)। তিনি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের দফাদারপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা শহরের ২০টি কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে চলে সাড়ে ৪টা পর্যন্ত। ওই সময় ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন রুবিনা আক্তার। পরীক্ষার সময় তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে এক পরীক্ষার্থী বিষয়টি কক্ষ পরিদর্শককে অবগত করেন।

পরে কক্ষ পরিদর্শক তাকে তল্লাশি করে তার কান থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেন। এ সময় তাকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয় এবং পুলিশের সহযোগিতায় কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে কেন্দ্র সচিব ওই নারী পরীক্ষার্থীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেন।

এবার পঞ্চগড়ে ১৭১টি পদের বিপরীতে ২০টি পরীক্ষা কেন্দ্রে মোট ১০ হাজার ৮১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৭৮১ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৯ জন। জেলায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ২৩ শতাংশ।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সভাপতি ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, কানে ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় এক নারী পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শক আটক করেন। পরে কেন্দ্র সচিব ও পুলিশের মাধ্যমে তাকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়। তিনি স্বামীর সহযোগিতায় এ ধরনের ডিভাইস ব্যবহারের চেষ্টা করছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

সূত্র: জেলা প্রশাসন

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

শিশুর পুষ্টিতে ঘরোয়া খাবারের গুরুত্ব

সন্তানের জন্মের ছয় মাস পেরোতেই বাবা-মায়ের মনে নানা প্রশ্ন...

ডিজিটাল গাইডে সহজ হচ্ছে ওমরাহ যাত্রা

ওমরাহ পালনকারীদের যাত্রা ও ইবাদতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়...

শিশুকে সুস্থ রাখতে অভিভাবকদের করণীয়

শীত বিদায়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। দিনে...

যাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না

ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসে দোয়াকে আল্লাহ তায়ালার কাছে...

বাজেট গেমারদের লক্ষ্য করে জিএস২৫এফ১৪ উন্মোচন

দেশের বাজেট গেমারদের জন্য নতুন একটি গেমিং মনিটর উন্মোচন...

তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা...

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির...

শৈশবে ভালো অভ্যাস কেন জরুরি

শিশুর শৈশবকালেই ভালো অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার...

প্রতারণার বিয়ের পর তীব্র প্রতিক্রিয়ায় স্বামীর বর্বরতা

দিনাজপুরের হাকিমপুরে শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবক প্রথম...

ঈশ্বরদীতে হত্যার ঘটনায় পুলিশ তদন্তে অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ...

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয়...
spot_img

আরও পড়ুন

শিশুর পুষ্টিতে ঘরোয়া খাবারের গুরুত্ব

সন্তানের জন্মের ছয় মাস পেরোতেই বাবা-মায়ের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। মাতৃদুগ্ধের পাশাপাশি শিশুকে বাড়তি খাবার হিসেবে কী দেওয়া উচিত—এ নিয়ে দ্বিধায়...

ডিজিটাল গাইডে সহজ হচ্ছে ওমরাহ যাত্রা

ওমরাহ পালনকারীদের যাত্রা ও ইবাদতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন একটি ডিজিটাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি সমন্বিত...

শিশুকে সুস্থ রাখতে অভিভাবকদের করণীয়

শীত বিদায়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। দিনে তাপমাত্রা বাড়লেও রাতের দিকে হঠাৎ ঠান্ডা পড়ছে। প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শিশুদের শরীরকে...

যাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না

ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসে দোয়াকে আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে সম্মানিত ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের...
spot_img