Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুইজনকে আটক করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একাধিক উন্নতমানের ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

অভিযানটি নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় এলাকায় পরিচালিত হয়। পরে বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন— মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র। ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনা করা হচ্ছিল। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা পরীক্ষার্থী বা অন্যদের কাছে ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। উদ্ধারকৃত ডিভাইস পরীক্ষা করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। ডিবি পুলিশ আশঙ্কা প্রকাশ করেছে, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বৃহৎ প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। পরবর্তী অভিযান পরিচালনা করে বিষয়টি নিশ্চিত করা হবে।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব সম্পর্কে সতর্ক করে জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) দেশের ৬১ জেলায় অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সব প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ফলে প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের দালাল ও প্রতারকচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন সম্পর্কের মাঝেও মানুষ নিঃসঙ্গ

এক ব্যস্ত ও জনাকীর্ণ পৃথিবীতে বসবাস করেও মানুষ ক্রমেই...

পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা পরিবারগুলোর ন্যায়বিচারের অপেক্ষা

পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর পেরিয়ে গেলেও শহীদ সেনা পরিবারগুলোর...

অ্যাপলের স্মার্ট গ্লাস কি বদলে দেবে স্মার্টফোনের ভবিষ্যৎ

স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন হয়ে উঠেছে বর্তমান...

ইরানে হামলা নিয়ে কেন সিদ্ধান্তহীনতায় ট্রাম্প?

ইরানে সামরিক হামলা হবে কি না, তা নিয়ে ক্রমবর্ধমান...

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ল্যাব স্থাপন প্রকল্প

দেশের বাজারে ভেজাল খাদ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।...

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গঠনে সরকারের উদ্যোগ

দেশের জনপ্রশাসনে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ব্যাপক রদবদল ও...

ধর্মীয় শিক্ষা আধুনিকায়নে যৌথ কর্মসূচির প্রস্তাব

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মবিষয়ক সহযোগিতা আরও বিস্তৃত ও...

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে দুই দপ্তরে নতুন নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে নতুন সচিব হিসেবে...

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর আশ্বাস

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে...

বায়তুল মোকাররমে বসছে জাতীয় ফিতরা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরার হার নির্ধারণে আজ জাতীয়...

স্থবিরতার পর নড়াচড়া, পুলিশ হত্যা মামলায় অগ্রগতির ইঙ্গিত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে...

পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ২ পোশাক কারখানা

বাংলাদেশের তৈরি পোশাক খাতে সবুজায়ন প্রক্রিয়ায় নতুন সংযোজন হিসাবে...

কেজিপ্রতি বাড়তি ৫ থেকে ১৫ টাকা, লাভের মুখে সিন্ডিকেট

সরকারের দাবি—দেশে সারের কোনো ঘাটতি নেই, গুদামে পর্যাপ্ত মজুত...

গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রশ্ন পুলিশের ভূমিকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে হামলা,...
spot_img

আরও পড়ুন

কেন সম্পর্কের মাঝেও মানুষ নিঃসঙ্গ

এক ব্যস্ত ও জনাকীর্ণ পৃথিবীতে বসবাস করেও মানুষ ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছে। চারপাশে মানুষের ভিড়, শব্দ আর যোগাযোগের অসংখ্য মাধ্যম থাকা সত্ত্বেও অনেকেই ভেতরে...

পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা পরিবারগুলোর ন্যায়বিচারের অপেক্ষা

পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর পেরিয়ে গেলেও শহীদ সেনা পরিবারগুলোর বেদনা আজও কাটেনি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির সেই ভয়াবহ ঘটনায় দেশের ইতিহাসে এক নির্মম অধ্যায়...

অ্যাপলের স্মার্ট গ্লাস কি বদলে দেবে স্মার্টফোনের ভবিষ্যৎ

স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন হয়ে উঠেছে বর্তমান সময়ে। শিশু থেকে বয়স্ক—সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনের বড় অংশজুড়ে আছে স্মার্টফোন। সন্তানকে ব্যস্ত রাখতে...

ইরানে হামলা নিয়ে কেন সিদ্ধান্তহীনতায় ট্রাম্প?

ইরানে সামরিক হামলা হবে কি না, তা নিয়ে ক্রমবর্ধমান দ্বিধায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তিনি হতাশ হয়ে উঠছেন বলে মঙ্গলবার সিবিএস...
spot_img