Monday, February 23, 2026
22.7 C
Dhaka

পরকীয়ার জেরে স্ত্রীর শ্বাসরোধে হত্যা

পটুয়াখালীর মির্জাগঞ্জে পরকীয়ার কারণে স্ত্রী কুলসুম আক্তার (২৫)কে হত্যা মামলার একমাত্র আসামি স্বামী সাইমন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ টিম তাকে আটক করে।

স্থানীয় ও মামলার বিবরণে জানা যায়, মির্জাগঞ্জের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনছার গাজীর মেয়ে কুলসুম আক্তারের সঙ্গে এক বছর আগে সাইমনের বিয়ে হয়। এটি কুলসুমের দ্বিতীয় বিয়ে। তার প্রবাসী প্রথম স্বামীর সঙ্গে সংসারে তাদের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পরকীয়ার কারণে কুলসুম প্রথম স্বামীকে তালাক দিয়ে সাইমনের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর দম্পতি কুমিল্লায় বসবাস করতেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের কিছু দিন পর থেকেই সাইমন অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ কারণে দম্পতির মধ্যে কলহ শুরু হয়। এক মাস আগে কুলসুম বাবার বাড়ি মির্জাগঞ্জে চলে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) সাইমন শ্বশুরবাড়িতে আসেন এবং রাতের জন্য ঘরের দোতলায় ঘুমানোর ব্যবস্থা হয়।

পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ৯টার দিকে উপরে গিয়ে কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তখন সাইমন ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পুলিশ জানায়, সাইমন পরকীয়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওড়না দিয়ে কুলসুমকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলের মধ্যে আসামিকে থানায় নিয়ে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি...

বারহাট্টায় মানববন্ধন: ধর্ষণ ও শিশুর দায়িত্ব নিয়ে নাগরিকদের প্রতিবাদ

নেত্রকোনার বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় গর্ভে সন্তানের...

রমজানে সহজ ও দ্রুত পকেট সমুচা

রমজানে ইফতারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পকেট সমুচা একটি...

চীনের কুংফু জানা রোবট ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে...

সুবিদখালী বাজারে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০)...

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারি

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে...

গফরগাঁওয়ের মসজিদে আগুন, কার্পেট ও জেনারেটর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

ডামুড্যায় নসিমন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের...

ঈশ্বরগঞ্জে অবৈধ পুকুর খনন, শতবর্ষী কবরস্থান বিপন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমির সীমানা অমান্য করে পুকুর খনন...

৭ প্রতিষ্ঠানকে জরিমানা ও অনুমোদনহীন কেমিক্যাল ধ্বংস

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান নিয়মিত তদারকির...

রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা প্রদর্শনের আহ্বান

পবিত্র কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষে রোজাদারদের স্বস্তি দিতে...
spot_img

আরও পড়ুন

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি হয়েছে। ব্যবহারকারীরা হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডসসহ বিভিন্ন সেকশনে ভিডিও না দেখানোর...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও সেহরি রোজাদারের জীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ইসলামি বিধান অনুযায়ী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিলম্ব না...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই জানতে চান, এই মাসে বিয়ে করা জায়েজ কি না। ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামি শরিয়তে রমজান মাসে...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি প্রচলিত অভ্যাস। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি খেজুর দ্রুত শক্তি জোগায় বলেও এটি জনপ্রিয়। তবে ডায়াবেটিস রোগীদের...
spot_img