Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

পটুয়াখালী-৪ আসনে প্রার্থীদের সম্ভাব্য ব্যয় সীমার বাইরে

নির্বাচনী আইন সংশোধনের পর ভোটারপ্রতি ১০ টাকা বা সর্বনিম্ন ২৫ লাখ টাকা—যেটি বেশি, সেটিকে পটুয়াখালী-৪ সংসদীয় আসনে নির্বাচনী ব্যয়সীমা হিসেবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কাগজে-কলমে এই আসনে প্রার্থীরা সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবে। তবে প্রার্থীদের দাখিল করা হলফনামার তথ্য বিশ্লেষণ করলে দেখা গেছে, এই আসনের সম্ভাব্য ব্যয় ইতিমধ্যেই নির্ধারিত সীমার বাইরে গেছে।

জনপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থী বেআইনি কর্মকাণ্ডের দায়ী হবেন। এ ক্ষেত্রে ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। যদিও প্রার্থীরা বলছেন, হলফনামায় সম্ভাব্য ব্যয়ের হিসাব দেখানো হয়েছে এবং নির্বাচনের পর কমিশনে দাখিলকৃত প্রকৃত ব্যয় সীমার মধ্যে থাকবে।

পটুয়াখালী-৪ আসন কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সঙ্গে দুটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৭৮৫ এবং নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৫০। ইসির বিধান অনুযায়ী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয়ের হিসাব ধরা হলে ব্যয়সীমা দাঁড়ায় ২৪ লাখ ৯ হাজার ৩৫ টাকা। তবে আইনে সর্বনিম্ন ২৫ লাখ টাকা নির্ধারিত থাকায় প্রার্থীরা সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবে।

হলফনামার তথ্য অনুযায়ী, বৈধ পাঁচ প্রার্থীর মধ্যে অন্তত দুজন নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যয়ের কথা উল্লেখ করেছেন। দুজনই সাবেক উপজেলা চেয়ারম্যান। তাঁদের একজন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি পটুয়াখালী-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ এই নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি হলফনামায় উল্লেখ করেছেন, চিকিৎসা পেশা ও সম্পত্তি থেকে আয় মিলিয়ে তিনি ৩১ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। তার কৃষি ও অকৃষি জমির মূল্য চার কোটি ৯০ লাখ টাকা, তবে জমি থেকে বার্ষিক আয় মাত্র এক লাখ ২০ হাজার টাকা। চিকিৎসা পেশা থেকে বার্ষিক আয় চার লাখ ৫০ হাজার টাকা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান হলফনামায় উল্লেখ করেছেন, নিজের তহবিল থেকে ২০ লাখ টাকা এবং দলীয় কর্মীদের অনুদান থেকে ১০ লাখ টাকা মিলিয়ে মোট ৩০ লাখ টাকা ব্যয় করবেন। তাঁর কৃষি ও ব্যবসা থেকে বার্ষিক আয় প্রায় আট লাখ টাকা। স্থাবর সম্পদ ৭৬ লাখ টাকা এবং অস্থাবর ৭৯ লাখ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৩০ লাখ টাকার সম্পদ।

বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন ২৫ লাখ টাকা ব্যয় দেখিয়েছেন। তাঁর নামে কোটি টাকা মূল্যের বাড়ি ও ব্যাংকে ৫৭ লাখ টাকা জমা আছে। কৃষি, ব্যবসা ও শেয়ার থেকে বার্ষিক আয় প্রায় সাত লাখ টাকা। নিজের নামে স্থাবর সম্পদ দুই কোটি ৬১ লাখ টাকা। চাকরিজীবী স্ত্রীর নামে সম্পদ এক কোটি ৬৯ লাখ টাকা।

গণ অধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান বয়সে সবচেয়ে তরুণ। ৩০ বছর বয়সী ব্যবসায়ী প্রার্থীর নগদ অর্থ ২৩ লাখ ৩৩ হাজার টাকা। আয়কর রিটার্নে মোট সম্পদ ২৮ লাখ ৩৩ হাজার টাকা এবং বার্ষিক আয় ৪ লাখ ৫৫ হাজার টাকা। তিনি ব্যবসা থেকে ২০ লাখ টাকা নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন। এছাড়া ভগ্নিপতির কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেওয়ার কথা উল্লেখ আছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল কাইউয়ের মোট সম্পদ ২৩ লাখ ৮৬ হাজার টাকা। শিক্ষকতা পেশা থেকে বার্ষিক আয় ছয় লাখ ৩৫ হাজার টাকা। নির্বাচনী ব্যয় হিসেবে তিনি দুই লাখ টাকা দেখিয়েছেন। এছাড়া দুই স্বজনের কাছ থেকে সাত লাখ টাকা ধার এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে এক লাখ টাকা অনুদান নেওয়ার কথা উল্লেখ আছে।

সূত্র: প্রার্থী দাখিলকৃত হলফনামা

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত...

ইন্টারনেট ছাড়াও চলবে স্মার্ট থার্মোস্ট্যাট

স্মার্ট হোম প্রযুক্তিতে বহুল ব্যবহৃত ডিভাইস গুগল এলএলসি-এর নেস্ট...

এআই এজেন্ট উন্নয়নে নতুন নেতৃত্ব পেল ওপেনএআই

ব্যবহারকারীদের নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দেওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম...

পিটিআইয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) জন্য সংশোধিত ছুটির তালিকা...

রমজানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা

রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। পবিত্র কোরআনে বলা হয়েছে,...

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...

ইউটিউবে ট্রেন্ডিং কনটেন্ট চেনার সহজ উপায়

ইউটিউবে বর্তমানে কোন ধরনের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে, তা জানতে...
spot_img

আরও পড়ুন

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে বরিশালে ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. শুভ হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার...

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৫২ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা মানুষকে পুনরুত্থান ও হাশরের দিনের...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সঠিক যত্নের অভাবে অনেক সময় গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা ঝরে...
spot_img