Saturday, February 28, 2026
21.1 C
Dhaka

ভোলা-১ আসনে পার্থের সম্পদের বিস্তারিত প্রকাশ

ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আয় গত সাত বছরে দ্বিগুণ বেড়েছে। একই সময়ে তাঁর সম্পদও দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা অনুযায়ী, পার্থের বার্ষিক আয় বর্তমানে ৪১ লাখ ৪১ হাজার ৪৫২ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ৭ লাখ ৫২ হাজার ১০৭ টাকা এবং আইন পেশা ও শিক্ষকতা থেকে আয় ৩৩ লাখ ৮৯ হাজার ৩৪৫ টাকা।

তাঁর মোট সম্পদ রয়েছে দুই কোটি ২২ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া তাঁর স্ত্রীর নামে নতুনভাবে ১০ লাখ ৭৫ হাজার টাকা সম্পদ দেখানো হয়েছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ ৭৬ লাখ ৪৯ হাজার ৮৯ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭১ লাখ ১৩ হাজার ৫৪৮ টাকা, বন্ড ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ার ১৭ লাখ ৪৬ হাজার টাকা। মোটরযান রয়েছে ৫৫ লাখ টাকার। এছাড়া সোনা ১০০ তোলা।

ব্যাংকে থাকা অর্থের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নিজ নামে ৮ লাখ ৫৪ হাজার ৮৫৬ টাকা, বৃটিশ স্কুল অব ল’র নামে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে ১ লাখ ৫৮ হাজার ১৯২ টাকা, আন্দালিব রহমান ফার্ম অ্যান্ড ফিসারিজ নামে ব্র্যাক ব্যাংকে ৩৭ লাখ ৫০০ টাকা এবং নিজের নামে ব্র্যাক ব্যাংকের দুটি অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা রয়েছে। দুটি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি এনপিবি রিভলবার এবং একটি ২২ বোর রাইফেল।

পার্থের স্থাবর সম্পদের মধ্যে কোনো কৃষিজমি নেই। অকৃষি জমির মধ্যে নিজ নামে ৪.৪৩ শতাংশ এবং যৌথ মালিকানায় ১৩.২৯ শতাংশ। যৌথ মালিকানায় ঢাকায় তিনতলা একটি দালান ও তিনতলা একটি বাড়ি রয়েছে। স্ত্রী-সন্তানসহ তাঁর নামে কোনো ব্যাংক ঋণ নেই।

সবশেষ ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে পার্থের আয় দেখানো হয়েছে ৪১ লাখ ৪১ হাজার ৪৫২ টাকা। রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ দুই কোটি ২৩ লাখ ৪১ হাজার ৫০ টাকা। আয়কর দিয়েছেন ৮ লাখ ৭ হাজার ৪৩৬ টাকা।

এবারের হলফনামায় প্রথমবারের মতো স্ত্রী শেখ সায়রা শারমিনের নামে সম্পদ দেখানো হয়েছে ১০ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে নগদ ২৬ হাজার ২৯৫ টাকা, ব্যাংকে ১০ লাখ ৪৮ হাজার ৭০৫ টাকা এবং সোনা ৬০ ভরি রয়েছে। বড় মেয়ে মাহাম সানজিদা রহমানের নামে ব্যাংকে রয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৯৩ টাকা।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করেছিলেন পার্থ। সেই সময় তাঁর আয় ছিল ২১ লাখ ৮৬ হাজার ৭৭০ টাকা এবং সম্পদ নগদ ৩১ লাখ ১ হাজার ১৯৬ টাকা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৪৩ লাখ ২০ হাজার ৪৫৫ টাকা, স্টক এক্সচেঞ্জে শেয়ার ১৭ লাখ ৪৫ হাজার টাকা। গাড়ির মূল্য ছিল ৬০ লাখ ৪৫ হাজার ৪৫ টাকা। স্ত্রী বা সন্তানদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের চার দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেন আন্দালিব রহমান পার্থ। সেই সময় ব্যবসা থেকে আয় ছিল ৫ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা। সম্পদ হিসেবে নগদ ২৬ লাখ ১৮ হাজার ৮৪ টাকা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৩৪ লাখ ৪৬ হাজার ৩৭৪ টাকা, স্টক এক্সচেঞ্জে কম্পানির শেয়ার ৪২ লাখ ৯১ হাজার টাকা, আসবাবপত্র দুই লাখ ২৫ হাজার ৪৭ টাকা এবং সোনা ১০০ তোলা।

২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপির চারদলীয় জোটের (ধানের শীষ প্রতীক) সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ। ২০১৮ সালের নির্বাচনেও ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেন। তবে এবার তিনি নিজ দলের প্রতীক গরুর গাড়ির প্রার্থী হিসেবে ভোলা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নবাবগঞ্জে শিশুহত্যা, সম্পত্তি বিরোধকে ঘিরে চাঞ্চল্য

দিনাজপুরের নবাবগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিরাজুল আল সামস (৭)...

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক

বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে...

ভালুকায় সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে রডভর্তি ট্রাক উধাও

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সড়কে ব্যারিকেড...

তারাবি নামাজের নিয়ত ও ফজিলত

রমজান মাসে এশার নামাজের পর বিতরের পূর্বে আদায়কৃত সুন্নত...

হঠাৎ চোখ ঝাপসা হলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন

হঠাৎ এক চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলে এটি সাধারণ...

চ্যাম্পিয়নস লিগে ‘ডেথ হাফে’ ৬ চ্যাম্পিয়ন, ৩১ শিরোপা

শেষ ষোলো ড্রতে দেখা গেছে চ্যাম্পিয়নস লিগের দুই ভাগের...

‘ফুটবলের মতো লাথি দেব’—উপজেলা প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে ঠিকাদার মহসিন...

মির্জাপুরে ট্রাক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, চালক পালিয়ে গেছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাটিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি...

মেরিন ড্রাইভ সম্প্রসারণে ৬৫০০ গাছ কেটে ফেলার প্রস্তুতি

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সম্প্রসারণ প্রকল্পে চার লেন করার...

বইমেলায় নতুন প্রযুক্তিবিষয়ক গ্রন্থ

অমর একুশে বইমেলা ২০২৬–এ প্রকাশিত হয়েছে নতুন প্রযুক্তিবিষয়ক গ্রন্থ...

২৫ কোটি বছর পর পৃথিবীর মানচিত্র ও বাসযোগ্যতা

নতুন গবেষণায় দেখা গেছে, আগামী ২৫ কোটি বছরে বর্তমানের...

চাঁদপুরে তিনটি বাস পুড়ে গেছে, তদন্ত শুরু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাস...

শ্রীপুরে তরুণের অজ্ঞাত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় বনের ভেতর সড়কের পাশে...

চট্টগ্রামের আনোয়ারায় তরমুজ চাষে কোটি টাকার ব্যবসা

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ফুলতলী গ্রামে আজ...
spot_img

আরও পড়ুন

নবাবগঞ্জে শিশুহত্যা, সম্পত্তি বিরোধকে ঘিরে চাঞ্চল্য

দিনাজপুরের নবাবগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিরাজুল আল সামস (৭) হত্যাকাণ্ডে তাঁর চাচাতো ভাই আমানুর ইসলাম ওরফে আমান (২১) জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে...

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক

বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার...

ভালুকায় সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে রডভর্তি ট্রাক উধাও

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে প্রায় ১৪ টন রডভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

তারাবি নামাজের নিয়ত ও ফজিলত

রমজান মাসে এশার নামাজের পর বিতরের পূর্বে আদায়কৃত সুন্নত নামাজকে তারাবি বলা হয়। শরিয়তে নিয়ত বা অন্তরের সংকল্প ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। মুখে...
spot_img