Sunday, February 15, 2026
17 C
Dhaka

টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা

জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজন সংক্রান্ত দুই পক্ষের মধ্যস্থতায় গ্রহণ করা সিদ্ধান্তের পরও রবিবার (২৮ ডিসেম্বর) নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, তাবলিগ জামাতের এক পক্ষ আগামী ২ থেকে ৪ জানুয়ারি খুরুজের মজমার নামে ইজতেমার প্রস্তুতি নিচ্ছে। সাদপন্থীরা জানাচ্ছেন, খুরুজের মজমা বন্ধ না হলে তারা আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি ইজতেমা করার ঘোষণা দিয়েছেন।

আজ সাদপন্থীদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুরুজের ইজতেমা বন্ধের দাবি জানানো হচ্ছে। তাবলিগ জামাত বাংলাদেশ (সাদপন্থী)-এর গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম কালের কণ্ঠকে বলেন, ‘খুরুজের মজমার নামে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন প্রতারণার শামিল। দেশের বিভিন্ন মসজিদ ও মাদারাসায় তারা পোস্টার, চিঠি ও ব্যানার পাঠিয়ে খুরুজের মজমাকে বিশ্ব ইজতেমা বলে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকারকে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনের আগে টঙ্গীর ময়দানে এক পক্ষের ইজতেমা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। জুবায়েরপন্থীরা খুরুজের নামে ইজতেমা করলে আমরা ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ইজতেমা করব বলে সরকারকে লিখিতভাবে জানিয়েছি।’

জানা যায়, গত ২ নভেম্বর ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে তাবলিগ জামাতের দুই পক্ষ ও আইন-শৃঙ্খলা কমিটির সঙ্গে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে না। নির্বাচনের পর নতুন সরকারের তত্ত্বাবধানে ইজতেমা আয়োজন করা হবে। তবে সম্প্রতি জুবায়েরপন্থীরা প্রথমে জোড় ইজতেমা করেন এবং এরপর ২০২৬ সালের ২ থেকে ৪ জানুয়ারি খুরুজের মজমার প্রস্তুতি শুরু করেন। তারা সারাদেশে চিঠি পাঠিয়ে সাথীদের খুরুজের মজমায় আসার জন্য অনুরোধ করছেন।

এই পরিস্থিতিতে সাদপন্থীরা জুবায়েরপন্থীদের বিরুদ্ধে খুরুজের নামে ইজতেমা করার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার, ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছেন। তারা আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা করার তারিখ জানিয়ে সহযোগিতা চেয়েছেন।

অপর দিকে, শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা খুরুজ মজমা করছি। এটা ইজতেমা নয়, ইজতেমার প্রস্তুতি। সাদপন্থীরা মিথ্যা অভিযোগ করছেন। আমরা সরকারি সিদ্ধান্তে একমত। জাতীয় নির্বাচনের পরই ইজতেমা করব।’ তিনি আরও বলেন, ‘গত বছর সাদপন্থীরা টঙ্গীর ময়দানে আর ইজতেমা করবেন না বলে সরকারকে লিখিতভাবে জানিয়ে ইজতেমা করেছেন। এবার তারা কেরানীগঞ্জে জোড় ইজতেমাসহ সব বিভাগে ইজতেমা করেছেন। তাই টঙ্গীর ময়দানে ইজতেমা নিয়ে তাদের মাথ্যাব্যথা থাকা উচিত নয়।’

বিশ্ব ইজতেমার আইন-শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। দরখাস্তগুলো আমাকে একটু দেন। আমি দেখি।’
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, ‘বিশ্ব ইজতেমা নির্বাচনের পর হবে। নির্বাচন কমিশনের পরিপত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে স্পষ্টভাবে সবকিছু বলা হয়েছে। ধর্মীয় কাজে কোনো নিষেধাজ্ঞা নেই, আচরণবিধি মেনে করতে পারবেন। ইজতেমা নিয়ে দুই পক্ষ থেকে আমার কাছে অফিসিয়ালি কোনো চিঠি আসেনি। এলে মন্তব্য করতে পারব।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত।...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে,...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...
spot_img

আরও পড়ুন

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত। বিজয়ী মুমিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পরাজিত হলে ধৈর্য ধারণ করে। প্রকৃত বিজয় হলো...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে রুই মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকিও কমতে...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির প্রোফাইল ছবিতে অ্যানিমেশন যোগ করার সুবিধা চালু করেছে। মেটার এই নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন মুসলিমের প্রেম ও ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। কাউকে ভালোবাসলে তা জানানো মহানবী (সা.)-এর...
spot_img