Wednesday, February 4, 2026
22 C
Dhaka

৩৬ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার হয়নি দুর্বৃত্তরা

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মীকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩৬ ঘণ্টা পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সোমবার সকাল পর্যন্ত ছিনতাই হওয়া টাকাও উদ্ধার হয়নি।

ঘটনা ঘটেছে গত শনিবার রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায়। গুলিবিদ্ধ হন বিকাশের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন (৩১), যিনি টঙ্গীর দত্তপাড়া হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। একই ঘটনায় তাঁর সহকর্মী আজাদ হাওলাদার (৩০) ছুরিকাঘাতেও আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে টঙ্গী থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বিকাশ এজেন্টের ব্যবস্থাপক ময়নুল হাসান। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

পুলিশ জানায়, ঘটনার দিন শনিবার রাত আটটার দিকে আরিফ ও আজাদ মোটরসাইকেলে টাকা নিয়ে ফিরছিলেন। মধুমিতা তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দু-তিনজন তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কর্মীরা বাধা দেন। এতে আরিফকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করা হয়। আজাদও ছুরিকাঘাতের শিকার হন। পরে দুর্বৃত্তরা তাঁদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মস্তিষ্ক ছাড়াই ঘুম: জেলিফিশ নিয়ে নতুন আবিষ্কার

বিজ্ঞানীরা প্রাণিজগতের ঘুম ও বিশ্রাম নিয়ে নতুন করে আশাবাদী...

লালমনিরহাটে জামায়াতের বিশাল জনসমুদ্র: তিস্তা ব্যারেজ মাঠে নির্বাচনি শো-ডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের তিস্তা...

বঞ্চিত কুড়িগ্ৰাম জেলা থেকে শুরু হবে আমাদের উন্নয়ন -জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্ৰাম থেকে...

ছিদ্র থাকা জাহাজও ডুবে যাবে না নতুন টিউবের কারণে

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টারের একদল বিজ্ঞানী এমন এক ধাতব...

তালাকের আগে ও পরে করণীয় বিষয়

ইসলামে বিবাহবিচ্ছেদ বা তালাক শুধুমাত্র প্রয়োজনের জন্য অনুমোদিত, অনাচারের...

ডিহাইড্রেশন প্রতিরোধে লবণ মেশানো পানি

হালকা গরম পানিতে এক চিমটে লবণ মিশিয়ে খাওয়ার অভ্যাস...

মঙ্গলের অতীতে পৃথিবীর মতো হ্রদ ও সৈকত

নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের জেজেরো ক্রেটারে একটি প্রাচীন সৈকতের...

ইমাম হতে বিবাহিত হওয়া কি বাধ্যতামূলক?

প্রশ্ন: অবিবাহিত ইমামের পেছনে জামাতে নামাজ পড়া জায়েজ কি? উত্তর:...

কোলেস্টেরল নিয়ন্ত্রণের সহজ উপায়

কোলেস্টেরল একটি মোমজাতীয় পদার্থ, যা রক্তনালিতে জমে হার্টের অসুখ...

ভিনগ্রহে প্রাণের টিকে থাকার সম্ভাবনা বাড়াচ্ছে সুপার-আর্থ

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সৌরজগতের বাইরের ‘সুপার-আর্থ’ বা...

ইখলাস ও তাওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা

কোরআনের বাণী অনুযায়ী, তোমাদের রব অন্তরে যা আছে তা...

হজমবান্ধব সুপারফুড ব্ল্যাক গার্লিক

মিষ্টি স্বাদ, জেলির মতো নরম গঠন এবং রসুনের তীব্র...

ভিনগ্রহে প্রাণ খোঁজার নতুন দিক নির্দেশ করছে গবেষণা

নতুন এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে, জীবন গঠনের...
spot_img

আরও পড়ুন

মস্তিষ্ক ছাড়াই ঘুম: জেলিফিশ নিয়ে নতুন আবিষ্কার

বিজ্ঞানীরা প্রাণিজগতের ঘুম ও বিশ্রাম নিয়ে নতুন করে আশাবাদী হয়েছেন জেলিফিশ নিয়ে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, আপসাইড-ডাউন জেলিফিশ হিসেবে পরিচিত কাসিওপিয়া অ্যান্ড্রমিডা...

সারাদেশে নারীদের উপর হামলা-হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল...

লালমনিরহাটে জামায়াতের বিশাল জনসমুদ্র: তিস্তা ব্যারেজ মাঠে নির্বাচনি শো-ডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে এক বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবারের এই সমাবেশে প্রধান অতিথি...

বঞ্চিত কুড়িগ্ৰাম জেলা থেকে শুরু হবে আমাদের উন্নয়ন -জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্ৰাম থেকে শুরু হবে আমাদের উন্নয়ন - উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে রূপান্তর করা হলে দেশের প্রতিটি মানুষের জন্য...
spot_img