Monday, March 30, 2026
32 C
Dhaka

ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ সীমান্তে টহল দ্বিগুণ

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনে তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর কোনো অপরাধী যেন দেশ ছেড়ে পালাতে না পারে—সে লক্ষ্যে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের সীমান্ত এলাকায় এ কার্যক্রম শুরু করে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলস্থ বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের কিছু সীমান্ত অঞ্চলে টহল কার্যক্রম স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে কেউ যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, কোনো সন্ত্রাসী বা অপরাধী যেন এই অঞ্চল ব্যবহার করে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সিউলে ঈদ উদ্‌যাপন, নতুন অভিজ্ঞতায় ভরা দিন

ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি—তবে সবার ভাগ্যে তা...

ইরান যুদ্ধ ও সস্তা ড্রোনের সাফল্য, নতুন করে আলোচনায় এরিক শ্মিটের পরামর্শ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক সামরিক...

‘বাচ্চার বাবায় হুন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছি না’

মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ...

সীতাকুণ্ডে পাম্পে অকটেন নেই, তথ্য গরমিল থাকায় একটিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেট্রলপাম্পে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ...

রংপুর মেডিকেলে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি, আলাদা কক্ষে চলছে চিকিৎসা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ১২ জন সুনামগঞ্জের বাসিন্দা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া...

পদ্মা নদীতে বাসডুবি: দৌলতদিয়া ফেরিঘাটে নৌ মন্ত্রণালয়ের তদন্ত দল

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

চট্টগ্রামে হামের প্রাথমিক লক্ষণ নিয়ে ১২ শিশু ভর্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামজনিত নিউমোনিয়ার সম্ভাব্য...

বদলগাছীতে খেত খুঁড়তে গিয়ে মিলল ৩২৫টি গুলি

নওগাঁর বদলগাছী উপজেলার একটি পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা...

তেল সংকটে রাজধানীতে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার...

কুষ্টিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে...

তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে চুয়াডাঙ্গায় নতুন ব্যবস্থা

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন নীতি গ্রহণ...

রেলক্রসিং দুর্ঘটনা ঠেকাতে ৮ দফা সুপারিশ তদন্ত কমিটির

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২...

নদীতে ডলফিন খুঁজতে শব্দতরঙ্গ প্রযুক্তির ব্যবহার

বাংলাদেশের নদ-নদীতে গাঙ্গেয় শুশুক বা ডলফিনের উপস্থিতি ও আচরণ...
spot_img

আরও পড়ুন

সিউলে ঈদ উদ্‌যাপন, নতুন অভিজ্ঞতায় ভরা দিন

ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি—তবে সবার ভাগ্যে তা জোটে না। অনেকেই পড়াশোনা বা কাজের প্রয়োজনে দেশের বাইরে ঈদ উদ্‌যাপন করেন। দক্ষিণ কোরিয়ার দং...

ইরান যুদ্ধ ও সস্তা ড্রোনের সাফল্য, নতুন করে আলোচনায় এরিক শ্মিটের পরামর্শ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক সামরিক বাস্তবতা সামনে এনেছে, যেখানে স্বল্পমূল্যের ড্রোন প্রযুক্তি বড় ধরনের প্রভাব ফেলছে। প্রায় এক মাস ধরে...

‘বাচ্চার বাবায় হুন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছি না’

মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা ফিলিং স্টেশনের...

সীতাকুণ্ডে পাম্পে অকটেন নেই, তথ্য গরমিল থাকায় একটিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেট্রলপাম্পে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত ‘ট্যাগ অফিসাররা’ পাম্পগুলো পরিদর্শন শুরু করেছেন। প্রতিদিনের পর্যবেক্ষণ প্রতিবেদন উপজেলা নির্বাহী...
spot_img