Monday, April 20, 2026
34 C
Dhaka

অসহায়দের পাশে দাঁড়াতে শীতবস্ত্র নিয়ে দিনাজপুরে ”স্বপ্নদ্রষ্টা”

বিশেষ প্রতিনিধিঃ—

শিক্ষা, সেবা এবং মানবতা কে মূলমন্ত্র ধরে এগিয়ে চলা সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নদ্রষ্টা”, মানবতার সেবায় একের পর এক অবদান রেখেই চলেছে। দরিদ্রের সেবা, অবহেলিতের পাশে দাঁড়ানো, পথশিশুদের কল্যাণে কাজ করে যাওয়া এই সংগঠন এবার দিনাজপুরে পা রাখলো “শীতবস্ত্র” নিয়ে। শীতের মৌসুমে এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করে দিনাজপুরের বিরল অঞ্চলের স্থানীয় মানুষ থেকে শুরু করে প্রশংসিত হয়েছে সবার নিকট।

 

শীতকালীন প্রথম শৈত্যপ্রবাহে দেশ যখন নড়েচড়ে বসেছে, প্রান্তীয় অঞ্চলের মানুষগুলো তখনও দিশাহীন অবস্থায় রয়েছে এই প্রচন্ড শীতের কষ্ট কিভাবেই বা নিবারণ করবে। শীতে প্রচন্ড কষ্ট করতে থাকা এইরকম প্রান্তীয় অঞ্চলের মানুষগুলোর জন্য শীত নিবারণের বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণের উদ্যোগ নেয় “স্বপ্নদ্রষ্টা” পরিবার। মানবতার পথে আরেকটি পদক্ষেপ যুক্ত করার উদ্যোগ নেয় এবং অত্যন্ত সাবলীলভাবে তা পূরণ করে “স্বপ্নদ্রষ্টা” পরিবার।

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের অন্তগর্ত অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা হলো দিনাজপুর। দিনাজপুরের একটি উপজেলা হলো বিরল এবং সেই বিরল উপজেলার অন্তর্গত একটি গ্রাম মাধববাটি।

মাধববাটি গ্রামে শ’খানেক মানুষের শীতের কষ্ট নিবারণ করতে পৌঁছে যায় “স্বপ্নদ্রষ্টা” সংগঠন। “স্বপ্নদ্রষ্টা” সংগঠনকে প্রতিনিধিত্ব করতে সেখানে যায় নাহিদ আহসান, ইমরান হাসান সজল, রাব্বী রাজ এবং সাজ্জাদ হোসেন। মাধববাটি গ্রাম থেকে “স্বপ্নদ্রষ্টা” সংগঠনের স্বেচ্ছাসেবক হয়ে দায়িত্ব পালন করেন সীমান্ত, গালিব সহ আরও অনেকে। সকলের কঠোর পরিশ্রম, মাধববাটি গ্রামের মানুষদের আন্তরিকতা এবং সহযোগিতায় খুব সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবেই শেষ হয় “শীত হোক মানবতায় পূর্ণ ২০২০” নামক ইভেন্ট টি।

ভোর সকাল থেকে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষ চিহ্নিতকরণ এবং দিনশেষে সেই অভাবী মানুষগুলোর মাঝে কম্বল বিতরণের স্মৃতিগুলো যেন প্রশান্তি যোগাবে আজীবন। গ্রামের স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিকতাকে যেন ধন্যবাদ জানাতে হয় সবার আগে।

পরিশেষে, হঠাৎ করে উদ্যোগ নিয়ে, অনুদান সংগ্রহ করে, সেই অনুদান দিয়ে শীতবস্ত্র কিনে এবং তা নিয়ে দিনাজপুর পর্যন্ত গিয়ে একটি ইভেন্ট সম্পূর্ণ করতে যারা সহায়তা করেছেন, “স্বপ্নদ্রষ্টা” পরিবার আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। সবশেষে একান্তই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রত্যেককে যারা এই শীতে কষ্ট পেতে থাকা মানুষগুলোর কষ্ট নিবারণের জন্যে দান করেছেন নিঃস্বার্থে।

স্বপ্নদ্রষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাহিদ আহসান জানিয়েছেন ঠিক এমনভাবেই তিনি দেশের ও দশের সেবা করে যেতে চান। পাশে দাঁড়াতে চান অসহায় ও অবহেলিত মানুষের। সুন্দর এক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা “স্বপ্নদ্রষ্টা”র মাধ্যমে সুন্দর সমাজ, দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা হয়ে থাকতে চান সকলের ভালোবাসায়। উপকার ও সেবা করে যেতে চান প্রত্যেকের, এই “স্বপ্নদ্রষ্টা” সংগঠনের মাধ্যমে।

#স্বপ্নদ্রষ্টা

#সমাজকল্যাণমূলকসংগঠন

#জনসেবায়_সর্বদা_উন্মুখ

#শীত_হোক_মানবতায়_পূর্ণ_২০২০

#শিক্ষা_সেবা_মানবতা

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img