Wednesday, April 1, 2026
25 C
Dhaka

একজন রহস্যকের গল্প

সামিরা শাইবা অথৈ

“মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে”- এইভাবেই রহস্যের চক্রে তাঁর পাঠকদের আজীবন ঘুরিয়েছেন এমনি একজন রহস্যময় সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর সম্পূর্ণ জীবনব্যাপী তিনি তাঁর পাঠকদের উপহার দিয়ে গেছেন শ্রেষ্ঠ সব গল্প, উপন্যাস। পছন্দের লেখক এর নাম এলে বেশিরভাগ পাঠকই চিন্তাভাবনা ছাড়া একটি নামই বলে দিতে পারবে ‘হুমায়ূন আহমেদ’। বইপ্রেমিদের মধ্যে অনেক কম পাঠকই খুঁজে পাওয়া যাবে যে কিনা জীবনে তাঁর একটি রচনাও কখনো পড়েনি। বাংলা সাহিত্যে সোনালি বর্ণে লিখিত লেখকদের মধ্যে তাঁর নাম উজ্জ্বলভাবেই ফুটে আছে।

কালজয়ী এই সাহিত্যিক এর জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮, মোহনগঞ্জ নানাবাড়িতে; জেলা নেত্রকোনা। মা হলেন আয়েশা ফয়েজ, বাবা ফয়জুর রহমান। তিনি ছিলেন পদস্থ পুলিশ কর্মকর্তা। তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে অধ্যয়ন এবং পরবর্তীতে একই বিভাগে অধ্যাপনা করেছেন। প্রথম প্রকাশিত উপন্যাস “নন্দিত নরকে” (১৯৭৩) দিয়ে সাহিত জগতে তিনি যাত্রা শুরু করেন, যা ছিল মূলত জয়যাত্রা। জীবন রহস্য, জীবনের সহজ-কঠিন চিত্র তুলে ধরা, বোহেমিয়ান জীবন, কল্পবিজ্ঞান, মধ্যবিত্ত মানুষের চিত্র থেকে শুরু করে এমন খুব কমই সামাজিক চিত্র আছে যা তাঁর লেখার মধ্যে ফুটে ওঠে নি। লেখার মাধ্যমে পাঠককে ভিন্ন এক জগতে নিয়ে যেতেন তিনি। যেই জগতে ছিল একধরনের নেশা। তাঁর বই পড়ে আসক্তি জন্মায় নি এমন খুব কম মানুষ এ আছে। তাঁর শিল্পকর্মের ভাণ্ডার খুবই বিশাল। উপন্যাস, ছোট গল্প, নাটক, পূর্ণদৈর্ঘ্য চলচিত্র, গান লেখা, পরিচালক, নির্মাতা ইত্যাদি সকল স্থানেই তিনি দেখিয়েছেন সম পারদর্শিতা।

তাঁরই লেখা “এইসব দিনরাত্রি” টেলিভিশন নাটকের ধারা বদলে দেয়। “কোথাও কেউ নেই” এর মাধ্যমে তিনি ইতিহাস রচনা করেন। এই গল্পের চরিত্র বাকের ভাইকে বাঁচাতে রাস্তায় মিছিল পর্যন্ত করা হয়। “শ্যামল ছায়া”, “ঘেটূপুত্র কমলা”, “আমার আছে জল”, “বহুব্রীহি”, “আগুনের পরশমণি”, “নয় নম্বর বিপদ সংকেত” ইত্যাদি বাংলার কাছে অমর হয়ে আছে। তাঁর নিজের চরিত্রই তাঁর রচিত হিমু এবং মিশির আলির মত রহস্যময়। “মাতাল হাওয়া”, “নীল অপরাজিতা”, “সাজঘর”, “অপেক্ষা”, “মেঘ বলেছে যাব যাব”, “বাদল দিনের দ্বিতীয় কদম ফুল”, “প্রিয়তমেশু” ইত্যাদি বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। রহস্যময়ী এই সাহিত্যিক অতি তরুণ বয়সেই বাংলা একাডেমী পুরস্কার পান। একুশে পদক, বাংলাদেশ লেখক শিবির পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। দেশে ও বিদেশে তিনি সমানভাবে সমাদৃত ও সম্মানিত। এই মহান সাহিত্যিক ১৯ জুলাই ২০১২ সালে মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য তাকে এবং তাঁর শিল্পকর্মকে সমাদর করবে চিরকাল।

spot_img

আরও পড়ুন

মাথার আঘাতে লুকিয়ে থাকা মারাত্মক ঝুঁকি

মাথায় সামান্য আঘাত অনেক সময় গুরুতর জটিলতার কারণ হতে...

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...
spot_img

আরও পড়ুন

মাথার আঘাতে লুকিয়ে থাকা মারাত্মক ঝুঁকি

মাথায় সামান্য আঘাত অনেক সময় গুরুতর জটিলতার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এমন আঘাতকে অবহেলা করলে জীবনঝুঁকি তৈরি হতে পারে। মস্তিষ্কে আঘাতজনিত একটি গুরুত্বপূর্ণ...

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে আসা ফাইভ এস পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয়। মূলত টয়োটা মোটর কোম্পানির উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে আনছেন প্রযুক্তি উদ্যোক্তারা। পৃথিবীর গণ্ডি পেরিয়ে অন্য গ্রহে স্থায়ী বসতি গড়ার স্বপ্ন এখন আর শুধু...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয় এবং কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। অতি সামান্য ভালো কাজ যেমন মূল্যবান, তেমনি...
spot_img