Sunday, March 8, 2026
21.9 C
Dhaka

দেশসেরা পত্রিকাবিশারদ সাদিয়ার গল্প

সদ্য সমাপ্ত নিউজপেপার অলিম্পিয়াড এর দেশসেরা পত্রিকাবিশারদ সাদিয়া শান্তার সাথে এক আড্ডায় মেতেছিলেন চ্যানেল আগামীর প্রতিনিধি ও নিউজপেপার অলিম্পিয়াড কমিটির গবেষণা সম্পাদক মহিবুল ইসলাম বাঁধন। সেখানেই সাদিয়া জানালেন তার দেশসেরা হওয়ার অনুভূতি আর পথচলার গল্প। সেই গল্পই আজ শোনাচ্ছে চ্যানেল আগামী।

আগামী প্রতিনিধি: অলিম্পিয়াডে অংশগ্রহণের শুরুটা হয়েছিল কেমন?

সাদিয়া শান্তা: ফেসবুকে হঠাৎ একদিন এক বন্ধুর শেয়ার করা একটা পোস্ট এর মাধ্যমে অলিম্পিয়াড সম্পর্কে জানতে পারি। আগ্রহবশত একটু ঘাটাঘাটি করে অলিম্পিয়াড সম্পর্কে জেনে নিলাম। বেশ ভালো লেগেছিল। মজার ব্যাপার হচ্ছে আমি রেজিস্ট্রেশন করেছিলাম একেবারে শেষ দিনে।

আগামী প্রতিনিধি: দেশসেরা পত্রিকাবিশারদ হবার পরবর্তী অনুভূতিটা কেমন?

সাদিয়া শান্তা: আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না । আমি এখন দেশসেরা পত্রিকাবিশারদ। এটা ভাবতেই অবাক লাগে। দেশসেরা হবার পর থেকে প্রায় প্রতিদিনই অনেক মানুষের শুভেচ্ছা আর ভালোবাসা পেয়েছি। সবাই আমাকে ফোন করে কিংবা ফেসবুক এ অভিনন্দন জানাচ্ছে। আর যেহেতু আমি প্রথম পত্রিকা বিশারদ,তাই আমার ভালোলাগার দিকটা একটু বেশিই ।

আগামী প্রতিনিধি: অলিম্পিয়াডের প্রস্তুতি নিতে গিয়ে কি পড়াশোনার ক্ষতি হয়েছে?

সাদিয়া শান্তা: একটা ব্যাপার হলো,পত্রিকা এমন একটা বিষয় যা আমার,আপনার সকলেরই পড়া উচিত। পত্রিকা পড়লে জ্ঞান অর্জন হবেই। তাই এখানে পড়ালেখা ক্ষতি হবার সম্ভাবনা নেই। কেননা আজকের সমাজে আপনি শুধু পাঠ্যপুস্তক পড়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না।

আগামী প্রতিনিধি: এই পথচলায় এমন কারোর কথা বলবেন যার জন্য আজ এখানে আসতে পেরেছেন? দেশসেরা হয়েছেন?

সাদিয়া শান্তা: মূলত মায়ের অনুপ্রেরণা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। পাশাপাশি বাবাও অনেক সাহস জুগিয়েছেন। তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তাছাড়াও রিফাত নামে আমার এক বন্ধু আমাকে সবসময় সমর্থন করেছে, প্রতিযোগিতায় যেন বিজয়িনী হতে পারি সে কথা বারবার বলেছে।

আগামী প্রতিনিধি: অলিম্পিয়াডের সার্বিক আয়োজন নিয়ে যদি কিছু বলেন?

সাদিয়া শান্তা: আসলে এই ধরণের অলিম্পিয়াডের আয়োজন প্রশংসার দাবিদার। নিউজপেপার অলিম্পিয়াড কমিটি এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সবসময়ই এই অলিম্পিয়াডের সাফল্য কামনা করি।

spot_img

আরও পড়ুন

বমি হলে রোজা ভাঙে কি না জানুন

রোজা অবস্থায় বমি হলে অনেকের মধ্যে একটি সাধারণ প্রশ্ন...

মঙ্গল নয়, চাঁদেই আগে শহর গড়তে চান ইলন মাস্ক

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি...

মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেও দেশে পণ্য সরবরাহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও ওমান...

মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয়ের জন্য দোয়া

বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায়...

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ...

লিফটের তলায় নারীর মরদেহ, তদন্ত শুরু

কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ শিশুকে দেখাতে এসে নিখোঁজ হন...

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে...

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার...

রুজির একমাত্র ভ্যান হারিয়ে বৃদ্ধের আহাজারি

জামালপুরে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক বৃদ্ধের আহাজারির একটি...
spot_img

আরও পড়ুন

বমি হলে রোজা ভাঙে কি না জানুন

রোজা অবস্থায় বমি হলে অনেকের মধ্যে একটি সাধারণ প্রশ্ন দেখা যায় যে এতে রোজা ভেঙে যায় কি না। ইসলামি শরিয়তের ব্যাখ্যা অনুযায়ী, বমি হওয়া...

মঙ্গল নয়, চাঁদেই আগে শহর গড়তে চান ইলন মাস্ক

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি চাঁদের বুকে স্ব-বর্ধনশীল শহর গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তার মতে, প্রযুক্তিগতভাবে এটি ১০...

মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেও দেশে পণ্য সরবরাহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। প্রণালি...

মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয়ের জন্য দোয়া

বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় ইসলামে বিভিন্ন দোয়ার কথা বর্ণিত হয়েছে। মহানবী (সা.), সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের কাছ থেকে বর্ণিত...
spot_img