Tuesday, March 10, 2026
22 C
Dhaka

বরগুনা গণপূর্তর নির্বাহী প্রকৌশলী আবু জাফরের বিদায়ী সংবর্ধনা

এম.এস.রিয়াদ (বরগুনা) :

“যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়-তবু চলে যায়” ভারাক্রান্ত হৃদয় নিয়ে এমনই কবিতার ভাবার্থ দিয়ে বিদায় নিয়েছেন; গণপূর্ত বিভাগের বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর। চাকুরির খাতিরে কর্মস্থল পরিবর্তণ করে মানিকগঞ্জে বদলী হয়ে যাওয়ায় বরগুনা গণপূর্ত বিভাগের আয়োজনে আজ রোববার (৪ আগস্ট) তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

বিদায়ী সংবর্ধনায় অতিথিদের মধ্যে উপস্থিত থেকে তাঁকে মলিনতা সুরে ও বরগুনার কর্মস্থলে সুন্দর ও স্বাবলীল কৃতকর্মের মূল্যায়নের মধ্য দিয়ে বিদায় জানান, প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সিভিল সার্জন ডাঃ হুমায়ূন শাহীন খাঁন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির প্রমূখ।

এসময় বরগুনা গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার আবুল হাসান, হিমাদ্রী শেখর দেবনাথ কেশব, গোলাম জাকারিয়া কিরণসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ কামরুজ্জামান।

উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর গত ২০১৬ সালের মার্চ মাসের ৯ তারিখে বরগুনায় যোগদান করেন। তিন বছর পাঁচ মাস পরে তিনি মানিকগঞ্জ জেলায় বদলী হয়েছেন। বিদায়ী সংবর্ধনা শেষে নির্বাহী প্রকৌশলী আবু জাফরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় গণপূর্তের কর্মকর্তাবৃন্দ। পরে নির্বাহী প্রকৌশলী আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img