Friday, March 13, 2026
26.6 C
Dhaka

স্বপ্নের বীজ বুনছে এডুকো

১২ বছরের শিক্ষার্থী শরীফ। এডুকো পাঠশালা মেরাদিয়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। পড়াশুনার পাশাপাশি তার মনোযোগ নতুন কিছু তৈরিতে। এই আবিষ্কারের নেশাটা অনেকটা লুকানোই ছিলো বলা যায়। বাসায় পড়ে থাকা অপ্রয়োজনীয় তার, ছোট ছোট বাতি, মটর, ব্যাটারি ইত্যাদি উপকরণ মিলিয়ে নানা রকম জিনিস তৈরি করতো সে।

তৈরিকৃত জিনিসগুলো কাছের বন্ধুদের দেখালে কারো কারো প্রশংসা শোনা যেতো, এতে আগ্রহ বাড়তো শরীফের। এভাবেই চলছিলো সব। তবে তার কাজটাকে আরো অনেকটা বড় পরিসরে এগিয়ে নিতে সহায়তা করলো তার বিদ্যালয়। শিক্ষকদের নজরে আসতে প্রশংসার পাল্লাটা আরো ভারী হতে লাগলো শরীফের। আগ্রহটাও অনেক বাড়তে থাকলো।

ইঞ্জিন চালিত ছোট আকৃতির নৌকা, ব্যাটারি চালিত পাখা তৈরি ইত্যাদি নানান কাজে সে তার পারদর্শিতা দেখাতে থাকলো। তার কাজকে স্বীকৃতি মেলানোর সুযোগ পেলো বিদ্যালয়ের বিজ্ঞান মেলায়। শুধু তাই নয়, আন্তঃস্কুল বিজ্ঞান প্রতিযোগিতাতেও অংশগ্রহণের সুযোগ পেলো। বিদ্যালয়কে এনে দিলো নতুন এক সম্মাননা। তার বিদ্যালয়কে তুলে ধরতে সে তৈরি করেছিলেন এটিএম বুথ। কার্ড দিয়ে, নম্বর চেপে এন্টার করতেই একটি বাক্স থেকে বেড়িয়ে আসে টাকা! তার চমৎকার এই কাজ দেখে বন্ধুরা যেমন অবাক হয়েছিলো, তেমনি বাড়তে থাকলো শরীফের আগ্রহ ও আত্মবিশ্বাস। অনেকের জন্য ফেলনা জিনিসগুলো শরীফের কাছে বেশ কাজের।

এটি হয়তো তার ব্যক্তিগত আবিষ্কার নয়, তবে এই যে তার চেষ্টাটা তাকে এই কাজটি করতে সহায়তা করলো এই চেষ্টাই হয়তো এক সময় আবিষ্কার করাবে এমন কিছু যা তার বিদ্যালয়ের বন্ধুদের মতো অবাক করবে পুরো বিশ্বকে।

শরীফ বলেন, তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার শিক্ষকদের কথা। কারণ, তার মতে- “তার শিক্ষকরা তাকে বোঝেন, তাকে তার মতো করে বোঝান। তার স্বপ্নগুলোকে নিয়ে বড় করে ভাবতে সহায়তা করেন।” একদিন এভাবেই হয়তো এই স্বপ্ন আমাদের এনে দেবে একজন নতুন বিজ্ঞানী বা আবিষ্কারক।

শরীফের মতো এমন অসংখ্য শিক্ষার্থী রয়েছে এডুকো পাঠশালা মেরাদিয়ায় এবং এডুকোর প্রত্যেকটি বিদ্যালয়ে। যাদের আমরা সুবিধাবঞ্চিত শিশু বলে থাকি। তবে এই সুবিধাবঞ্চিত শিশুরা বঞ্চিত নয় শিক্ষার সুবিধা থেকে। শুধু পাঠ্যবইয়েই সীমাবদ্ধ নয় তাদের জীবন। তারা জানছে বিশ্বকে, স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়ার। একদিন এই শিশুদের হাত ধরেই দেশ আলোকিত হবে, আলোকিত হবে পৃথিবী। এমন কিছু স্বপ্ন নিয়েই কাজ করছে এডুকো, বাংলাদেশ। স্বপ্নের বীজ বুনে যাচ্ছে শিশুদের হৃদয়ে।

spot_img

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...
spot_img

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায় এক বছর ধরে অচল হয়ে রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও সাইনবোর্ড লাগিয়ে নগরের সৌন্দর্য বিনষ্ট না করার আহ্বান জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।...
spot_img