Sunday, March 1, 2026
24.9 C
Dhaka

বইমেলায় আসছে তাশফিকাল সামির “ঝাকানাকা বিজ্ঞান”

তাশফিকাল সামি সবার কাছে ভিডিও ক্রিয়েটর হিসেবেই পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের চতুর্থ বর্ষে অধ্যায়ণ করছেন তিনি। এবার বইমেলায় ছোটদের জন্য “ঝাকানাকা বিজ্ঞান ” নামে একটি বই প্রকাশ করছেন তিনি। বইটি প্রকাশিত হয়েছে অধ্যায়ন প্রকাশনী থেকে এবং পরিবেশিত হবে তাম্রলিপি স্টলে। বইটির প্রচ্ছদ করেছে মুসাররাত আবির জাহিন। বইয়ের নানান বিষয় নিয়ে কথা হয় তার সাথে…….

সীমান্তঃ ঝাকানাকা বিজ্ঞান বইটার নামটা দেখে মনে হচ্ছে বিজ্ঞানেরই কিছু একটা, আসলে বইটা কি নিয়ে?
সামিঃ এটি ছোটদের জন্য মজার একটি বিজ্ঞানের বই। সবসময় ছোটদের অনুযোগ শুনি তাদের জন্য সহজ করে লেখা বিজ্ঞানের বই খুব বেশি নেই। তাই এই বইটি লেখা। বিজ্ঞানের মজার খেলা, মাথায় কতো প্রশ্ন আসে, ভুল করে আবিষ্কারের মজার ঘটনা, ইন্টারনেটের যত প্রথম, বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোগ গুলোর শুরু গল্প -এমন কয়টি বিভাগে বিজ্ঞানের অনেকগুলো গল্প রয়েছে। বইটিতে অনেকগুলো ছবি রয়েছে লেখকের আঁকা! পাঠক পড়ে মজা পাবে, গল্পের ছলে অনেক কিছু জানতে ও শিখতে পারবে।

সীমান্তঃ বই লেখার ইচ্ছে জাগলো কেন?
সামিঃ আমি টেন মিনিট স্কুলে প্রায় শখানেক ব্লগ লিখেছি। শিক্ষামূলক এবং বিনোদনমূলক লেখাগুলো বাংলাদেশের সর্বত্র শিশু-কিশোরদের কাছে ইতিবাচক একটি বার্তা পৌঁছে দিয়ে চলেছে। সেখান থেকেই বই আকারে বিজ্ঞানের মজার বিষয়গুলো সবার সামনে তুলে ধরার একটি তাগিদ অনুভব করেছি।

সীমান্তঃ আপাতত কি বই নিয়েই ব্যস্ত নাকি ভিডিও বানাতে?
সামিঃ একই সাথে সবগুলো কাজ নিয়েই ব্যস্ত আছি! বই লেখার কাজ শেষ, এখন ভিডিও বানানোর কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছি!

সীমান্তঃ টেন মিনিট স্কুলের শুরুর গল্পটা শুনতে চাই?
সামিঃ টেন মিনিট স্কুলে যোগদানের গল্পটি বেশ মজার! আমি কলেজে পড়ার সময় বেশ বিষণ্ণতায় ভুগতাম। পড়ালেখায় একদমই আগ্রহ পেতাম না। কি করবো ভবিষ্যতে তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তখন ফরহাদ হোসেন মাসুম ভাইয়ের ভোকাবুলারি কোর্স একরকম আশার সঞ্চার ঘটায়। আমার স্বপ্ন ছিল, আইবিএ-তে সুযোগ পেলে মাসুম ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে একটি খোলাচিঠি লিখবো। সেই স্বপ্নটি একদিন সত্যি হয়। তার প্রায় ছয় মাস পর টেন মিনিট স্কুলে ব্লগ বিভাগটি চালু হয়। নতুন লেখক খোঁজার সময় একজনের মাথায় আসে আমার সেই খোলাচিঠির কথা! সেখান থেকেই পরিচয়ের সূত্রপাত। তারপর শখানেক ব্লগ এবং প্রায় অর্ধশত ভিডিও বানানো হয়েছে৷ সামনে আরো চমৎকার কাজ উপহার দেওয়ার প্রত্যাশা রাখি।

সীমান্তঃ ভবিষ্যৎ পরিকল্পনা কী?
সামিঃ যার নেশা ও পেশা মিলে যায়, সে ভাগ্যবান। সবসময় সৃজনশীল কাজের সাথেই যুক্ত থাকতে চাই। বাঁধাধরা কর্পোরেট চাকরিতে না গিয়ে মনের খোরাক মেটায় এমন কাজে সময় দিতে চাই।

সাক্ষাৎকার নিয়েছেঃ গোলাম মোর্শেদ সীমান্ত

spot_img

আরও পড়ুন

কোন সম্পদে জাকাত ফরজ হয়

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। পবিত্র কোরআনে জাকাত...

ঋতু পরিবর্তনে কেন বাড়ে জ্বর-সর্দি

বসন্তের পর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জ্বর,...

অনলাইনে প্রেমের ফাঁদে প্রতারণা যেভাবে ঘটে

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নিয়মিত বার্তা বিনিময় এবং অল্প সময়ের...

রমজানে স্বাধীনতা ও বিজয়ের গল্প

ইতিহাসের পাতায় ৯ রমজান দিনটি মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ...

নিম পাতার স্বাস্থ্যগুণ

আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে প্রাকৃতিক মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়।...

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...
spot_img

আরও পড়ুন

কোন সম্পদে জাকাত ফরজ হয়

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। পবিত্র কোরআনে জাকাত শব্দটি বহুবার এসেছে এবং নামাজের সঙ্গে একযোগে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। জাকাত প্রদান করলে...

ঋতু পরিবর্তনে কেন বাড়ে জ্বর-সর্দি

বসন্তের পর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার মতো সমস্যার খবর পাওয়া যাচ্ছে। দিনে গরম ও রাতে হালকা ঠান্ডার...

অনলাইনে প্রেমের ফাঁদে প্রতারণা যেভাবে ঘটে

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নিয়মিত বার্তা বিনিময় এবং অল্প সময়ের মধ্যেই গভীর আবেগের সম্পর্ক—এরপর হঠাৎ জরুরি প্রয়োজনে অর্থ চাওয়ার ঘটনা। প্রযুক্তিনির্ভর এই প্রতারণাকেই রোমান্স স্ক্যাম...

রমজানে স্বাধীনতা ও বিজয়ের গল্প

ইতিহাসের পাতায় ৯ রমজান দিনটি মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত। এই দিনে একদিকে যেমন ভূমধ্যসাগরে মুসলিম নৌবাহিনীর উপস্থিতির মাধ্যমে নতুন যুগের...
spot_img