Sunday, March 8, 2026
24.7 C
Dhaka

কাজী সাইফ আহমেদের নাটক “শেষ বিকেলের কাব্য” ও “সারপ্রাইজ ডে”

রেজা শাহীন

সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে স্যুটিং সম্পন্ন হল নাটক “শেষ বিকেলের কাব্য” ও “সারপ্রাইজ ডে”। নাটক “শেষ বিকেলের কাব্য” রচনা করেছেন আহমেদ ফারুক এবং “সারপ্রাইজ ডে” রচনা করেছেন রুদ্র মাহফুজ। নাটক দুটি নির্মাণ করেছেন এই প্রজন্মের আলোচিত নির্মাতা কাজী সাইফ আহমেদ।

“শেষ বিকেলের কাব্য” নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, সেজুথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশা প্রমুখ। “শেষ বিকেলের কাব্য” নাটকে দেখা যায়- “মিরোভা থাকে ইংল্যান্ডে। মিরোভা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হোল্ডার, তার একাউন্টে কত পাউন্ড আছে তা সে নিজেও জানেনা। নেটে পরিচয় হয় ইমরান বাবুর সাথে। তাদের মাঝে বন্ধুত্ব ও ভালোবাসা তৈরী হয়। । মিরোভা বাংলাদেশে এসে ইমরান বাবুকে হোটেল বানানো ও জমি কেনার জন্য টাকা দেয়। মিরোভা ইমরান বাবুকে খুব বিশ্বাস করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও দিয়ে দেয়। একদিন রাতে মিরোভাকে বিষ মিশানো চা পান করিয়ে হত্যার চেষ্টা করা হয়। একটা সময় মিরোভা বুঝতে পারে তার চা’তে বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করেছিল ইমরান বাবু। মিরোভা বুঝতে পারে ইমরান বাবু তাকে নয়, তার টাকাকে ভালোবাসে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়.. এখানে মিরোভা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইমরান বাবু চরিত্রে অভিনয় করেছেন এস.এন জনি।

“সারপ্রাইজ ডে” নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, শিপন মিত্র, শ্যামন্তি শৌমি, সবুজ, আশরাফুল আলম সোহাগ প্রমুখ। “সারপ্রাইজ ডে” নাটকে দেখা যায় জয়ী ও রুমেল আদর্শ দম্পতি। জয়ী ভীষন স্বামী ভক্ত। তাদের পাঁচ বছরের সংসার কিন্তু রুমেল জয়ী বাদেও গোপনে অন্য নারীর সাথে সময় কাটায়। কিছুদিন আগে রুমেল ব্যবসায়ের কথা বলে ঢাকার কাছে গাজীপুর আসে রাফা নামের একটি মেয়ের সাথে সময় কাটানোর জন্য। রাফা ডিভোর্সী, উচ্ছৃংখল। রুমেল চলে যাওয়ার দু-তিন দিন পর জয়ী ও রুমেলের বিবাহ বাষির্কী। রুমেলকে চমকে দিতে জয়ী গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাস্তার মাঝপথে হঠাৎ দেখা হয়ে যায় দেশের প্রতিভাবান লেখক ও নাট্যকার আকিব হায়দারের সাথে। জয়ী ও আকিব এক সময় একই সাথে পড়ত ও পরষ্পরকে ভালোবাসত। আকিবও গাজীপুর রিসোর্টে যাচ্ছে। রিসোর্টে গিয়ে জয়ী ও আকিবের সাথে রাফার দেখা হয়। রাফা জয়ীর কলেজ জীবনের বান্ধবী।
একটা সময় দেখা যায় রুমেল সেই একই রিসোর্টে রাফার সাথে সময় কাটাতে এসেছে। এভাবে নাটকের গল্প আরো গভীরে যায়… এখানে জয়ী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আকিব হায়দার চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি। রুমেল চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাফার চরিত্রে অভিনয় করেছেন শ্যামন্তি শৌমি।

নাটক দুটির সম্পর্কে মম ও জনি বলেন- “একেবারে ভিন্ন ধাচের গল্পে কাজ করলাম। নাটক দুটি গতানুগতিক ধারার বাইরে। দর্শকরা দেখে খুব উপভোগ করবেন। বিশেষ করে পরিচালক সাইফ ভাইয়ের ইউনিট ছিল অসাধারন। সবাই ছিল খুব বেশি কো-অপারেটিভ”। নাটক দুটি প্রযোজনা করেছেন রাসেল সিদ্দিকী। নাটক দুটি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে। খুব শীঘ্রই প্রচার হবে।

spot_img

আরও পড়ুন

শিশুর সম্পদের জাকাত নিয়ে ইসলামি বিধান

অনেক সময় শিশুদের বিভিন্ন অনুষ্ঠান বা পারিবারিক উপলক্ষে স্বর্ণালঙ্কার...

ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি নিরাপদ বিনিয়োগ?

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়ায় বিনিয়োগকারীরা আবারও নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন।...

আত্মহত্যা সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য

ইসলামে আত্মহত্যাকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র...

বিট লবণ কি সত্যিই বেশি স্বাস্থ্যকর

রোজার সময়ে মুড়ি মাখা, ফলের চাট বা বিভিন্ন ভর্তায়...

বিদেশি কর্মী নিয়োগে সময়সীমা বাতিল, নতুন ঘোষণা মালয়েশিয়ার

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে...

স্মার্ট চশমা শনাক্তে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে স্মার্ট চশমার ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে।...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের জীবিতদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজের জীবিত নাবিকদের...

পাম্পে দীর্ঘ লাইন–হাহাকার নাকি অমূলক আতঙ্ক?

ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির খবরে বাংলাদেশের...

শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা, বাড়তে পারে বেকারত্ব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত...

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির...

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যুক্ত হলো সিটি ব্যাংক

সিটি ব্যাংক জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে স্বাক্ষর করে...
spot_img

আরও পড়ুন

শিশুর সম্পদের জাকাত নিয়ে ইসলামি বিধান

অনেক সময় শিশুদের বিভিন্ন অনুষ্ঠান বা পারিবারিক উপলক্ষে স্বর্ণালঙ্কার উপহার দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশ্ন ওঠে, শিশুর নামে থাকা স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কি...

ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি নিরাপদ বিনিয়োগ?

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়ায় বিনিয়োগকারীরা আবারও নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন। তবে কোন সম্পদ সত্যিই চাপের সময় স্থিতিশীলতা দিতে পারে, তা নিয়ে বিতর্ক নতুনভাবে শুরু হয়েছে।...

আত্মহত্যা সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য

ইসলামে আত্মহত্যাকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে আত্মহত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেন, তোমরা নিজেরা নিজদের হত্যা...

বিট লবণ কি সত্যিই বেশি স্বাস্থ্যকর

রোজার সময়ে মুড়ি মাখা, ফলের চাট বা বিভিন্ন ভর্তায় অনেকেই বিট লবণ ব্যবহার করেন। সাম্প্রতিক সময়ে ওজন কমানো, হজমশক্তি বাড়ানো কিংবা শরীর ‘ডিটক্স’ করার...
spot_img