Tuesday, March 17, 2026
21.6 C
Dhaka

একপেশে লড়াইয়ে এশিয়া কাপে পাক বধ রোহিতদের

হৃদয় মাহমুদ

বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।দীর্ঘ ১৫ মাস পর ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়।এই দুই দলের সর্বশেষ দেখা হয় গত বছর এপ্রিলে ইংল্যান্ডে অনুষ্ঠিত  আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।যেখানে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে পাকিস্তান।
এতদিন পর পাকিস্তান হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে হারের মধুর প্রতিশোধ নিল ভারত। এই দলই গতকাল হংকংয়ের কাছে হারতে হারতে বেঁচে গিয়েছিল। তাই ক্রিকেটপ্রেমি সমর্থকরা মনে করেছিল এই ম্যাচটিতে থাকবে উত্তেজনা, স্নায়ুচাপ।কিন্তু কোনপ্রকার উত্তেজনা ছাড়া একপেশে ম্যাচ জিতল ভারত। ভারত জয় পেয়েছে ৮ উইকেটে। ১৬৩ রানের টার্গেটে ২৯ ওভারে লক্ষ্যে পোঁছে যায় রোহিত শর্মার দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান।দলীয় ৩ রানেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেটে শোয়েব মালিককে সঙ্গে নিয়ে ৮২ রানের দারুণ এক জুটি গড়েছিলেন বাবর আজম।কিন্তু দলীয় ৮৫ রানে বাবর আজম সাজঘরে ফিরলে আর ঘুরে দাঁড়াতে পারেনি সরফরাজের দল।ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩ ওভার দুই বলে মাত্র ১৬২ রান করে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে মাত্র ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতের হয়ে কেদার যাদব ৩টি,ভুবেনেশ্বর কুমার ৩ টি,বুমরাহ ২টি এবং কুলদীপ যাদব ১টি করে উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুভসূচনা এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।৩৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রান করার পর শাদাব খানের গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরে রোহিত।ধাওয়ান ও রোহিত ৮৬ রানের জুটি গড়েন। এতে জয় সহজ হয়ে যায় তাদের।কিন্তু সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি ধাওয়ান। ফাহিম আশরাফের বলে বাবর আজমের তালুবন্দি হয়ে আউট হয়।আউট হওয়ার আগে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ বলে ৪৬ রান করে এই বাঁহাতি ওপেনার। বাকি রান করে সহজে জয় এনে দেয় আম্বাতি রাইডু ও দীনেশ কার্তিক। ১২৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই সহজ জয় পেয়ে যায় ভারত।আম্বাতি ও কার্তিক উভয়ই ৩১ করে রান নিয়ে অপরাজিত থাকে।
পাকিস্তানের হয়ে শাদাব খান ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট শিকার করে।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৪৩.১ ওভারে ১৬২ (ইমাম ২, ফাখার ০, বাবর ৪৭, মালিক ৪৩, সারফারাজ ৬, আসিফ ৯, শাদাব ৮, ফাহিম ২১, আমির ১৮*, হাসান ১, উসমান ০; ভুবনেশ্বর ৩/১৫, বুমরাহ ২/২৩, পান্ডিয়া ০/২৪, চাহাল ০/৩৪, কুলদিপ ১/৩৭, রাইডু ০/০, কেদার ৩/২৩)।

ভারত : ২৯ ওভারে ১৬৪ (রোহিত ৫২, ধাওয়ান ৪৬, রাইডু ৩১*, কার্তিক ৩১*; আমির ০/২৩, উসমান ০/২৭, হাসান ০/৩৩, ফাহিম ১/৩১, শাদাব ১/৬, ফাখার ০/২৫, মালিক ০/১৯)।

ফলাফল : ভারত ৮ উইকেটে জয়ী।

spot_img

আরও পড়ুন

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত...
spot_img

আরও পড়ুন

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই ইকোসিস্টেম ও মডুলার উদ্ভাবন প্রদর্শন করেছে। পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স থিমের এই প্রদর্শনীতে স্মার্টফোন,...
spot_img