Monday, February 23, 2026
23.8 C
Dhaka

ঢাকার টেলিছবিতে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতের বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ঢাকার একটি টেলিছবিতে অভিনয় করেছেন। ছবির নাম ‘কাঠপেনসিল’। ছবিটি পরিচালনা করেছেন রাফায়েল আহসান। গল্পও লিখেছেন তিনি নিজেই। চিত্রনাট্য লিখেছেন জ্যোতি হাজরা।

ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে রাফায়েল আহসান বলেন, ‘যখন কাঠপেনসিল গল্পটা লিখি, তখনই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা ভেবেছিলাম। গল্প লেখা শেষ হলে তাঁর সঙ্গে যোগাযোগ করে গল্প প্রথমে পাঠিয়েছিলাম। তিনি গল্প পছন্দ করার পর আমরা শুটিংয়ের জন্য সবকিছু চূড়ান্ত করি।’

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন দেশের অভিনেত্রী ঈশিতা। সম্প্রতি শুটিং শেষে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। ঈশিতা বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা হয়েছে কাজের। মনে হচ্ছে এখনো স্বপ্নের ঘোরের মধ্যেই আছি।’

ছবির গল্পে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন কবি ও চিত্রশিল্পী। তাঁর সাক্ষাৎকার নিতে একজন সাংবাদিক যান। সাক্ষাৎকার নেওয়ার সময় নতুনভাবে আবিষ্কার করেন এই চিত্রশিল্পীকে। ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা। অন্যদিকে, আলোকচিত্রী হিসেবে অভিনয় করেছেন অন্তু।

বাস্তবে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন কবি। দারুণ আবৃত্তি করেন তিনি। পরিচালক আরো জানালেন ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় তিনটা কবিতাও আবৃত্তি করেছেন। কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করেছেন রাফায়েল আহসান। এখন তিনি কলকাতায় আছেন। ঢাকায় ফেরার পর টেলিছবির কিছু অংশ এখানে শুটিং করবেন বলে জানান তিনি।

spot_img

আরও পড়ুন

ইলন মাস্কের মালিকানায় এক্সে পরিবর্তনের প্রভাব

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে একের পর এক প্রতিষ্ঠান সরে...

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা।...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...
spot_img

আরও পড়ুন

ইলন মাস্কের মালিকানায় এক্সে পরিবর্তনের প্রভাব

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে একের পর এক প্রতিষ্ঠান সরে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, সিটি কাউন্সিল, দাতব্য সংস্থা সহ বহু প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে। বিবিসি জানায়, প্ল্যাটফর্মটি নিয়ে...

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ফাসাদকারী। তারা মু’মিনদের সংস্পর্শে ইমান এনেছে বলে দেখায়, কিন্তু নিভৃতে...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা বা অশ্লীল দৃশ্যের কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে যায় কি? উত্তর: হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত হলে রোজা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির পাকা আম। তবে ডায়াবেটিস রোগীদের মধ্যে পাকা আম খাওয়া নিয়ে দ্বিধা দেখা দেয়। পাকা আমে...
spot_img