Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

৭শ’ বছরের গাছ বাঁচাতে স্যালাইন!

ভারতের হায়দরাবাদের তেলেঙ্গনাতে একটি সাতশ বছরের পুরনো বট গাছকে পোকমাকড়ের হাত থেকে বাঁচাতে নিয়মিত স্যালাইন দেওয়া হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। তেলেঙ্গনার বন বিভাগ সূত্রে জানা গেছে, গাছটিতে উইপোকার উপদ্রব বেড়ে গেছে। উইপোকা ও অন্যান্য পোকমাকড়ের হাত থেকে গাছটিকে বাঁচাতে স্যালাইনের বোতলে তরল কীটনাশক মিশিয়ে গাছটির শরীরে দেওয়া হচ্ছে।

জেলা বন কর্মকর্তা গঙ্গা রেড্ডি বলেন, প্রায় তিন একর জমির উপর গাছটি বিস্তৃত। এর কিছু শিকড় এবং ডালপালা ইতোমধ্যে ক্ষয় হয়েছে। এমতাবস্থায় গাছটিকে বাঁচাতে একজন বিশেষজ্ঞের পরমর্শ নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছি। প্রথমে গাছের আক্রান্ত অংশে ফুটো করে সেখানে কীটনাশক দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় স্যালাইন বোতল ঝুলিয়ে উই আক্রান্ত অংশে ফোঁটায় ফোঁটায় কীটনাশক দেওয়া হচ্ছে।

পর্যটকরা যাতে গাছটির কোনো ক্ষতি করতে না পরে সেজন্য গত বছরের ডিসেম্বর থেকে গাছটির আশপাশে পর্যটক প্রবেশ নিষিদ্ধ আছে। যেসব গুরুত্বপূর্ণ শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পিলার ও পাইপ দিয়ে সজাগ করার চেষ্টা চলছে।

পর্যটন বিভাগ দাবি করেছে যে, রাসায়নিকভাবে গাছটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা বৃথা। তবে বন বিভাগ গাছের সুরক্ষা ও সতেজ রাখার ব্যাপরে দৃঢ়ভাবে কাজ করছে। জেলা বন বিভাগের প্রধান ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

তিন একর জমির ওপর থাকা এই গাছটিকে তার জাতের বিশ্বের দ্বিতীয় বৃহৎ গাছ দাবি করেন স্থানীয়রা।

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...

মেসিকে সামনে রেখেই বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ জয়ের আনন্দ ধরে রাখা যেমন গৌরবের, তেমনি সেই...

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে বড় জয় নরওয়ের

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছে...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম মৌলভীবাজার সফর বলে জানা গেছে। সফর ঘিরে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম...
spot_img