Sunday, May 3, 2026
25 C
Dhaka

জেলখানায় সালমান খান ১০৬ নম্বর কয়েদি

দীর্ঘ ২০ বছর পরে কৃষ্ণসার হরিণ হত্যার মামলার রায়ে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। বৃহস্পতিবার যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খতরি এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার রূপি জরিমানাও করা হয়। একই মামলার অভিযোগ থেকে অভিনেতা সাইফ আলী খান, নীলম এবং অভিনেত্রী টাবু ও সোনালী বেন্দ্রেকে অব্যাহতি দেয় আদালত।

রায় ঘোষণার পর বৃহস্পতিবারের রাতটা জেলেই কাটাতে হয়েছে বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খানকে। জেলখানায় তিনি ১০৬ নম্বর কয়েদি। চার দেয়ালের মাঝে বর্তমানে এটাই বলিউড ভাইজানের পরিচয়। জামিন না হওয়া পর্যন্ত এই পরিচয় নিয়েই তাকে হাজতবাস করতে হবে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পরে সালমান খানকে যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডিআইজি বিক্রম সিং জানান, ‘বন্দি অভিনেতার জন্য জেলখানায় কোনো বিশেষ ব্যবস্থা রাখা হয়নি। সাধারণ বন্দিদের মতোই তাকে থাকতে হবে।’

পাশাপাশি পানীয় জলসহ বিশেষ কোনো কিছুর জন্য সালমান অনুরোধ জানাননি বলেও উল্লেখ করেছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘সালমানকে ১০৬ নম্বর কয়েদি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তাকে দুই নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। তবে স্বাস্থ্যগত কোনো সমস্যা পাওয়া যায়নি।’

সালমানের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে গিয়ে তিনি ও অন্যরা দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে মারেন। ভারতীয় আইনে যেটা সম্পূর্ণ নিষিদ্ধ। তার কয়েকদিন পরেই যোধপুর আদালতে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সালমান ছাড়াও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীসহ আরো সাত জনকে আসামি করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯ (৫১) ধারায় বিচারক সে সময়ই সালমানকে অপরাধী ঘোষণা করেছিলেন। দীর্ঘ ২০ বছর পরে সেই মামলায় দোষী সাব্যস্ত করে ৫এপ্রিল, বৃহস্পতিবার বলিউড সুপারস্টারকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার রূপি জরিমানা করে ভারতের যোধপুর আদালত। সূত্র: ইকোনমিক টাইসমস, বিজনেস স্ট্যান্ডার্ড

spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন...

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া...

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন।...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ...

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...
spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা নির্দিষ্ট জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতা দুর্নীতি ও অপেশাদারিত্বের অন্যতম কারণ। তিনি বলেন, “সবসময় নিজেদের পছন্দের...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়ায় আনা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পেছন থেকে...
spot_img