Sunday, April 5, 2026
28 C
Dhaka

গণভোটের রায় বাস্তবায়নে জোরালো দাবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেন, এই সনদ কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন।

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ: আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল সংলাপে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর দেশের সাংবিধানিক শূন্যতা পূরণে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।’ তিনি আরও বলেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী জনগণের ইচ্ছাই ওই সরকারের বৈধতার উৎস।’ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে ৬৯ শতাংশ মানুষ সনদের পক্ষে মত দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

শিশির মনির বলেন, ‘গণভোটের রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই। সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি কেন দূরে সরে যাচ্ছে তা বোধগম্য নয়। ১৬টির মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তারা। সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে তা আর হবে না।’

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক সংকট দীর্ঘদিনের এবং তা এখনো পুরোপুরি কাটেনি। তিনি বলেন, ‘একাত্তর থেকে এ পর্যন্ত আমরা বার বার সংকট দেখছি।’

জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, ‘একদিনে নির্বাচন ও একদিনে গণভোট হয় কিন্তু রাজনৈতিক সংকট আদালতে এবং সংসদে সমাধান হয় না।’

আলোচনায় আরও অংশ নেন জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, অধ্যাপক আক্তার আলী, সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ আফসারী, আইনজীবী আবু হেনা রাজ্জাকী এবং রাশেদ প্রধানসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক কাঠামো আরও সুসংহত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম...

গ্যারেজেই জন্ম প্রযুক্তি সাম্রাজ্যের

বিশ্বের প্রযুক্তি খাতে আজ যেসব প্রতিষ্ঠান আধিপত্য বিস্তার করছে,...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

চলমান আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক শ্রমবাজারে...

বিগত সরকারের অবহেলায় হাম ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে...

প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণে একটি মিনি স্টেডিয়াম থাকলেও বাস্তবে তার...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদরাসায়—প্রধান ও সহকারী প্রধান...

দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল সংক্রান্ত বার্তা

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপর প্রস্তাবিত...

কুমিল্লায় বাস স্টেশনে থামানো ৩ বাস আগুনে পুড়ে ছাই

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে...

সিকিউরিটি মানি ও অ্যাডভান্স: ভাড়া লেনদেনে শরয়ি দৃষ্টিভঙ্গি কী

বর্তমান সময়ে বাড়ি ও দোকান ভাড়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি...
spot_img

আরও পড়ুন

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য বিষয়। দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, পূর্বের ঐকমত্য থেকে...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই স্বাভাবিক হওয়া—অনেকেই এটাকে মুড সুইং বলে এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমন ওঠানামার পেছনে শুধু...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম ব্যাহত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতার হামলায় সংসদের...
spot_img