Saturday, April 4, 2026
28 C
Dhaka

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেন্নারো গাত্তুসো। শুক্রবার (৫ ডিসেম্বর) ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) পক্ষ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফ ফাইনালে হারের পর প্রথমে ভবিষ্যৎ নিয়ে তাৎক্ষণিক মন্তব্য না করলেও মাত্র দুই দিনের মধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন এই কিংবদন্তি ফুটবলার। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় ইতালিয়ান ফুটবলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

এই ব্যর্থতার জেরে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন এফআইজিসির সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা এবং জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফন। এর পরদিনই গাত্তুসোর পদত্যাগের খবর আসে, যা ইতালির ফুটবল কাঠামোয় চলমান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বসনিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায় ইতালির। পদত্যাগের পর এক বিবৃতিতে গাত্তুসো বলেছেন, ‘আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায়, ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় দলের দায়িত্বে আমার সময় শেষ বলে মনে করছি আমি।’

এর আগে বাছাইপর্বের শুরুতে নরওয়ের কাছে হারের পর কোচের দায়িত্ব হারান লুসিয়ানো স্পালেত্তি। তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন গাত্তুসো। তাঁর অধীনে দল ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয় এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়ে তোলে।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও নরওয়ের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়ে প্লে-অফে যেতে হয় ইতালিকে। সেখানে সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে আশার আলো জাগালেও ফাইনালে বসনিয়ার কাছে হেরে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন অধরাই থেকে যায়।

এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে অনুপস্থিত থাকবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, যা দেশটির ফুটবল ইতিহাসে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প...

৩৯.৭ ডিগ্রিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ...

দেড় বছর ধরে ভাতা না পেয়ে কষ্টে বৃদ্ধ আবদুল মজিদ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৯০ বছর বয়সী আবদুল মজিদকে...

দেশেই উৎপাদন হয় পেট্রোল-অকটেন, তারপরও এত সংকট কেন?

বাংলাদেশে পেট্রোল এবং অকটেন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। সিলেটের হবিগঞ্জে...

হজ মুমিনের স্বপ্নের ইবাদত

হজ আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য ফরজ বিধান। এটি...
spot_img

আরও পড়ুন

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। দৈনন্দিন খাদ্যাভ্যাসে কোন চাল বেশি উপকারী—এ প্রশ্নের উত্তর খুঁজতে পুষ্টিবিদদের মতামত...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ নেওয়া চার নভোচারীর সামনে শুধু বৈজ্ঞানিক চ্যালেঞ্জই নয়, রয়েছে দৈনন্দিন জীবনেরও বাস্তবতা—খাবার। দীর্ঘ প্রায় ১০...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও অনলাইন জগতে ছড়িয়ে পড়ে নানা ধরনের ভুয়া ও কৌতুকপূর্ণ সংবাদ। ‘এপ্রিল ফুল’ উপলক্ষে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা করা বাধ্যতামূলক। অসুস্থতা, সফর, ঋতুস্রাব কিংবা গর্ভকালীন ও দুগ্ধদানকালীন অবস্থায় রোজা না রাখার অনুমতি থাকলেও...
spot_img