Thursday, April 2, 2026
28 C
Dhaka

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয় এবং তিনজনকে আটক করা হয়।

পরে বালিয়াকান্দি থানার এসআই রবিউল ইসলাম তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দায়ের করেন।

মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তদের মধ্যে পুরানচর এলাকার আলাল মণ্ডলের ছেলে তুষার মণ্ডল (২৩)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বহরপুর এলাকার হানিফ মণ্ডলের ছেলে মো. রিপন মণ্ডল (৩২) এবং আবু বক্কারের মেয়ে লাভলী আক্তার (৩২)কে একই আইনের ৩৬(৫) ও ৪২(১) ধারায় এক বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন মণ্ডল ও লাভলী আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে তারা পরিচিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গাংনীতে আগুনে পুড়ে গেল প্রায় ১০০ বিঘা গমক্ষেত

মেহেরপুরের গাংনী উপজেলায় গম কাটার পর জমির নাড়া পরিষ্কার...

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও...

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি...

ফরিদপুরে ভুল করে বিষপান, প্রাণ হারালেন গৃহবধূ

ফরিদপুর সদর উপজেলায় অসুস্থতার ওষুধ মনে করে ঘাস মারার...

কালীগঞ্জে মাতাল চালকের বেপরোয়া চালনায় দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা...

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের...

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন...

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬...
spot_img

আরও পড়ুন

গাংনীতে আগুনে পুড়ে গেল প্রায় ১০০ বিঘা গমক্ষেত

মেহেরপুরের গাংনী উপজেলায় গম কাটার পর জমির নাড়া পরিষ্কার করতে আগুন ধরানোর ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে গেছে। বৃহস্পতিবার...

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় প্রায়...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে নতুন করে দেখা দিয়েছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতাপোড়া রোগ। এতে করে কৃষকদের মধ্যে...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও নির্ধারিত ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে শিক্ষার্থী ও তার স্বজনদের হাতে...
spot_img