Thursday, April 2, 2026
28 C
Dhaka

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মো. ওয়াসিমকে (২২) ৫৩ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

গ্রেপ্তার রাজ্জাক এরশাদ ও পরী বেগমের ছেলে এবং তার ছেলে ওয়াসিম। তারা ফতুল্লা থানার নিউ চাষাড়া জামতলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকাল ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করা হয় এবং তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইন, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করত এবং মাদক কারবার পরিচালনা করত। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ফিলিং স্টেশনের কাছে পটকা বিস্ফোরণে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেলচালক ও মালিকেরা...

ইবি শিক্ষকের হত্যার বিচার দাবিতে শিক্ষার্থী ও স্বজনদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা...

প্রশাসনের উদ্যোগে হাসপাতালে মা ও নবজাতক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে জন্ম...

বিদায়ী সংবর্ধনায় বিস্ফোরক মন্তব্য জেলা প্রশাসকের

ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান দাবি করেছেন,...

গ্রিসে পৌঁছেছেন বলে পরিবারকে ভুল তথ্য দেন দালাল

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া...

গাংনীতে আগুনে পুড়ে গেল প্রায় ১০০ বিঘা গমক্ষেত

মেহেরপুরের গাংনী উপজেলায় গম কাটার পর জমির নাড়া পরিষ্কার...

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও...

ফরিদপুরে ভুল করে বিষপান, প্রাণ হারালেন গৃহবধূ

ফরিদপুর সদর উপজেলায় অসুস্থতার ওষুধ মনে করে ঘাস মারার...

কালীগঞ্জে মাতাল চালকের বেপরোয়া চালনায় দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা...

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...
spot_img

আরও পড়ুন

ফিলিং স্টেশনের কাছে পটকা বিস্ফোরণে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেলচালক ও মালিকেরা পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।...

ইবি শিক্ষকের হত্যার বিচার দাবিতে শিক্ষার্থী ও স্বজনদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে কুষ্টিয়ায় সড়ক ও রেলপথ অবরোধ...

প্রশাসনের উদ্যোগে হাসপাতালে মা ও নবজাতক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। বৃহস্পতিবার ( ২ এপ্রিল) সকালে উপজেলার ছনকান্দা বাজার এলাকায় ওই নারী সন্তানের...

বিদায়ী সংবর্ধনায় বিস্ফোরক মন্তব্য জেলা প্রশাসকের

ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগে অনিয়মের বিষয়ে আপত্তি জানানোয় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...
spot_img