Monday, September 7, 2026
27 C
Dhaka

চেরনোবিলে মেলানিনযুক্ত ছত্রাকের রহস্য

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তখন বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করত সাবেক সোভিয়েত ইউনিয়ন। বর্তমানের ইউক্রেনের অংশ চেরনোবিল এখন মানুষের জন্য নিষিদ্ধ এলাকা বা এক্সক্লুশন জোন হলেও সেখানে অদ্ভুত জীববৈচিত্র্য লক্ষ্য করা গেছে। বিজ্ঞানীরা পারমাণবিক স্থাপনার ভেতরের দেয়ালে এক অদ্ভুত ছত্রাক খুঁজে পেয়েছেন, যা সেখানে দীর্ঘ সময় বেঁচে আছে।

খোঁজ পাওয়া ছত্রাকের নাম ক্ল্যাডোস্পোরিয়াম স্ফেরোস্পার্মাম। এর দেহে থাকা কালো রঞ্জক পদার্থ মেলানিনকে বিজ্ঞানীরা মনে করেন আয়নকারী বিকিরণ থেকে শক্তি সংগ্রহের ক্ষমতা দিয়েছে। যেমন উদ্ভিদ আলোর মাধ্যমে শক্তি সঞ্চয় করে, এই ছত্রাকও বিকিরণ থেকে শক্তি সংগ্রহ করে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে রেডিওসিনথেসিস বলছেন। তবে কেন এবং কীভাবে এই ছত্রাক বিকিরণের উপস্থিতিতে বৃদ্ধি পায়, তা এখনও পুরোপুরি জানা যায়নি।

রহস্যের সূচনা হয় নব্বইয়ের দশকের শেষ দিকে। ইউক্রেনীয় ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের অণুজীববিজ্ঞানী নেলি ঝদানোভার নেতৃত্বে একটি দল চেরনোবিলের ধ্বংসপ্রাপ্ত রিঅ্যাক্টরের চারপাশে প্রাণী ও ছত্রাকের অস্তিত্ব পরীক্ষা করেন। তারা ৩৭ প্রজাতির ছত্রাক খুঁজে পান, যার মধ্যে কিছু ছিল কালো রঙের এবং মেলানিন সমৃদ্ধ। বিশেষত ক্ল্যাডোস্পোরিয়াম স্ফেরোস্পার্মাম সবচেয়ে প্রভাবশালী প্রমাণিত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের বিজ্ঞানীরা দেখেন, আয়নকারী বিকিরণ এই ছত্রাককে ক্ষতি করতে পারে না, বরং এটি আরও বৃদ্ধি পায়।

২০০৮ সালে বিজ্ঞানী দাদাচোভা ও কাসাদেভাল প্রস্তাব করেন, মেলানিন ক্লোরোফিলের মতো কাজ করে বিকিরণকে শক্তিতে রূপান্তর করছে। এছাড়াও এটি ক্ষতিকর বিকিরণের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এই বৈশিষ্ট্য ব্যবহার করে মহাকাশ অভিযানে নভোচারীদের রক্ষা করতে কালো ছত্রাককে সুরক্ষা আবরণ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img