Sunday, March 22, 2026
24 C
Dhaka

ঈদে সড়ক দুর্ঘটনায় বাড়ছে আহতের সংখ্যা

উৎসবের আনন্দে অসচেতনতা ও বেপরোয়া যানবাহন চালনার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। চলতি মাসে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ২৫৫ জন।

রোববার ঢাকার এই হাসপাতালে সরেজমিন ঘুরে এমন তথ্য জানা গেছে। এর মধ্যে গুরুতর আহত অনেককে ভর্তি করা হয়েছে এবং অনেকেই এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঈদের দিন আনন্দ করতে গিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে ব্রাহ্মণবাড়িয়ার রাজু নামের এক যুবক পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। একইভাবে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে অটোরিকশার দুর্ঘটনায় আহত হয়ে সন্তানসহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শাকিল মিয়া।

দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত অসংখ্য মানুষ বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। এতে অনেক পরিবারের ঈদের আনন্দ পরিণত হয়েছে উদ্বেগে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দুপুরের পর থেকেই আহত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের নিয়ে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

নিটোরের সহকারী অধ্যাপক ডা. জীবানন্দ হালদার বলেন, ঈদের জন্য আমাদের আলাদা কাজের তালিকা (রোস্টার) থাকে। যেটা আমরা সেন্ট্রাল রোস্টার বলি। যেখানে কিছু সংখ্যক ডাক্তার ইউনিট ভাগ করে কাজ করে থাকেন।

ওয়ার্ড মাস্টার নুর মোহাম্মদ বলেন, দুপুর থেকে কাজের চাপ বাড়তে থাকে। বেপরোয়া মোটরসাইকেলের গতি এবং অটোরিকশার অ্যাকসিডেন্টের রোগী বেশি এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর ঈদুল ফিতরের সময় সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এসব দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানি ঘটে এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।

যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, আধনিক প্রযুক্তির সহায়তা নিতে হবে। যেমন ওভার স্পিড করলে ক্যামেরাতে ধরা পড়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া। এছাড়াও দুর্ঘটনারোধে সব যানবাহন বিজ্ঞানসম্মত উপায়ে মনিটরিং ও স্কুল থেকেই সড়ক নিরাপত্তার শিক্ষা ও সচেতনতা তৈরি করতে হবে। যাতে ভবিষ্যতে এটার একটা গভীর ছাপ পড়ে।

চলতি মাসে আজ দুপুর পর্যন্ত শুধু এই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন গুরুতর আহত রোগী। তাদের অনেকেই সুস্থ হয়ে ফিরলেও অনেকে অঙ্গহানির শিকার হয়ে দীর্ঘমেয়াদি ভোগান্তিতে পড়তে পারেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে...

কক্সবাজার সৈকতে উচ্ছেদ এলাকা পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায়...

ঐতিহ্যের ধারায় এগিয়ে মুমিন বাড়ি মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী...

প্রিয়জন হারানোর বেদনায় আবেগঘন মুহূর্ত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে অনেকেই ছুটে যান কবরস্থানে,...

২২ দিনে ২৫ জাহাজ, জ্বালানি সরবরাহে গতি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক বাণিজ্যে পড়লেও দেশের প্রধান...

হাদি হত্যা মামলায় আসামি ফেরাতে তৎপরতা

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার...

ঈদের মেনুতে নতুন স্বাদের বিরিয়ানি

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির অন্যতম...

কেন দোয়া ইবাদতের অন্যতম মাধ্যম

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর নৈকট্য লাভের অন্যতম...

কুড়িগ্রামে ছেলের হাতে নিহত বৃদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক বিরোধের জেরে বাবাকে হত্যার অভিযোগে এক...

অ্যালগরিদমের কারণে বাড়ছে বিতর্কিত কনটেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্টের বিস্তার নিয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর...

সড়ক দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান

সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে সরকার, পরিবহন মালিক, চালক এবং...

যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর...

সহজ উপায়ে তৈরি করুন মিল্ক পুডিং

ঈদের আনন্দঘন আয়োজন মিষ্টান্ন ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়।...

ঈদের ছুটিতে মেট্রোরেলে যাত্রীদের ভিড়

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের ব্যাপক ভিড়...
spot_img

আরও পড়ুন

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। তবে একা থাকা বা ব্যাচেলর জীবনে নিয়মিত ঘর গোছানো অনেকের কাছেই...

কক্সবাজার সৈকতে উচ্ছেদ এলাকা পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায় দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেল সাড়ে চারটার দিকে সৈকতের সুগন্ধা...

ঐতিহ্যের ধারায় এগিয়ে মুমিন বাড়ি মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মুমিন বাড়ি মাদরাসায় দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রায় শত বছর আগে...

প্রিয়জন হারানোর বেদনায় আবেগঘন মুহূর্ত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে অনেকেই ছুটে যান কবরস্থানে, প্রয়াত স্বজনদের স্মরণ করতে। দোয়া ও ভালোবাসায় ভরা এই মুহূর্তগুলো ঈদের আনন্দকে এক ভিন্ন আবেগে...
spot_img